উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থান পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে। সমাজের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হলো পরিবার। এটি বিভিন্ন সামাজিক প্রয়োজন বা চাহিদা মেটাতে নানা প্রকার কাজ সম্পন্ন করে। বহুমুখী কার্যাবলি সম্পাদনের মাধ্যমেই পরিবার তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এক সময় পরিবারের মূল কাজ ছিল নারী ও পুরুষের বিবাহ বন্ধন এবং সন্তান-সন্ততির জন্মদান। কিন্তু ক্রমে এর কার্যাবলি বৃদ্ধি পেয়েছে। জৈবিক কাজ ছাড়াও পরিবার এখন অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, ধর্মীয়, শিক্ষামূলক, সামাজিক নিয়ন্ত্রণ প্রভৃতি কাজ করে। প্রশ্নে উল্লেখিত ছকে সন্তান প্রজনন ও লালন-পালন, সামাজিকীকরণ, প্রাথমিক শিক্ষাকেন্দ্র, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ, মনস্তাত্ত্বিক ও ধর্মীয় জ্ঞানলাভের কথা বলা হয়েছে, যা মূলত পরিবারের কার্যাবলিকে নির্দেশ করে। তাই বলা যায়, প্রশ্নে উল্লেখিত ছকের কার্যাবলি পরিবারের কার্যাবলিকেই নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নি…
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর