কামালের গ্রামের পরিবারটি ভেঙ্গে যাওয়ার আর্থ-সামাজিক কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কামালের গ্রামের পরিবার অর্থাৎ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার পেছনে বিভিন্ন আর্থ-সামাজিক কারণ অনেকাংশে ভূমিকা রেখেছে। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার অর্থনৈতিক কারণটির সাথে শিল্পায়ন ও নগরায়ণ ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো নগরকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ফলে নতুন কর্মসংস্থানের খোঁজে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। তাছাড়া গ্রামীণ আর্থিক কাঠামো মূলত কৃষিনির্ভর। ফলে পেশাগত জীবনে বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে অনেক মানুষ শহরে পাড়ি জমায় এবং এর প্রভাব পড়ে যৌথ পরিবার ব্যবস্থার ওপর। ফলে দিন দিন যৌথ পরিবার ব্যবস্থা সংকুচিত হচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের সামাজিক কারণগুলোর মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা ইত্যাদি ক্রিয়াশীল। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ মানুষ উন্নত শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনযাপন ইত্যাদির প্রত্যাশায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করছে। যেমনটি উদ্দীপকের কামালের ক্ষেত্রেও লক্ষ করা যায়। উন্নত জীবন যাপনের স্বপ্ন তথা ভাইদের চাকরি পাওয়ার প্রত্যাশাই তার গ্রামের যৌথ পরিবারটিকে ভেঙে শহর কেন্দ্রিক করেছে। উপরের আলোচনার ওপর ভিত্তি করে তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে নানা ধরনের আর্থ-সামাজিক কারণ দায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
কামালের গ্রামের পরিবারটি ভেঙ্গে যাওয়ার আর্থ-সামাজিক কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর