উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু প্রথাগত জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত। স্থানীয় সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক। সাধারণত একই পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটিই প্রথাগত জ্ঞাতি সম্পর্কের বন্ধন। বাংলাদেশে প্রথাগত বন্ধন খুব লক্ষ করা যায়। দোস্ত, মিতা, বন্ধু, সখী, ধর্মভাই, ধর্মবোন ইত্যাদি প্রথাগত জ্ঞাতিসম্পর্কের উদাহরণ।
উদ্দীপকে দেখা যায়, বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। তাদের মধ্যকার এই সম্পর্ক পূর্বোক্ত আলোচনায় আলোচিত প্রথাগত বন্ধনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিন প্রথাগত জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ।