শেয়ারFacebookWhatsApp

'পরিবার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে'- ব্যাখ্যা কর।

উত্তর: পরিবার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে থাকে। পরিবারের সদস্যদের জন্য বাসস্থানের ব্যবস্থা, খাওয়া, পড়া, সেবা শুশ্রুষার জন্য অর্থের প্রয়োজন। সেজন্য প্রত্যেক সমাজে পরিবারের সুনির্দিষ্ট অর্থনৈতিক দায়-দায়িত্ব এবং অধিকার সমাজ দ্বারা স্বীকৃত। আদিম সমাজে অর্থনৈতিক কার্যাবলির মূল কেন্দ্রবিন্দু ছিল পরিবার। শিশু, প্রবীণ, প্রতিবন্ধী সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা দান করে পরিবার।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'পরিবার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

রসলপুর গ্রামের প্রিয়া তারা বাবা-মায়ের সাথে ঢাকায় বসবাস করেন। বছরে দুই ঈদ কিংবা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠানের সময় গ্রামের বাড়িতে বেড়াতে যান। গ্রামে তার দাদা-দাদি, চাচা-চাচি ও চাচাতো ভাইবোনেরা একই পরিবারে বসবাস করেন।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

স্বামী স্ত্রী মধ্যে বৈধ যৌনাচার, সন্তান উৎপাদন ও লালন-পালনের জন্য ধর্মের অনুমোদন ও আইনের সমর্থনে যে চুক্তি হয় সেটাই বিবাহ।

উত্তর

পরিবার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে থাকে। পরিবারের সদস্যদের জন্য বাসস্থানের ব্যবস্থা, খাওয়া, পড়া, সেবা শুশ্রুষার জন্য অর্থের প্রয়োজন। সেজন্য প্রত্যেক সমাজে পরিবারের সুনির্দিষ্ট অর্থনৈতিক দায়-দায়িত্ব এবং অধিকার সমাজ দ্বারা স্বীকৃত। আদিম সমাজে অর্থনৈতিক কার্যাবলির মূল কেন্দ্রবিন্দু ছিল পরিবার। শিশু, প্রবীণ, প্রতিবন্ধী সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা দান করে পরিবার।

উত্তর

প্রিয়ার চাচার পরিবারটি পরিবারের যে বিভাগের প্রতিনিধিত্ব করে তা হলো যৌথ পরিবার। যে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, ভাই-বোন, মাতা-পিতা, দাদা-দাদি এমনকি নিকট আত্মীয়ের সদস্যরা একত্রে বসবাস করে সে পরিবারকে যৌথ পরিবার বলে। এরূপ পরিবারে উৎপাদন, উপার্জন, ব্যয়, সেবা ও খাদ্যগ্রহণ সবই পরিবারের কর্তা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পিতা বা বয়োজ্যেষ্ঠ পুরুষ পরিবারের কর্তা। মাতা এর কেন্দ্রস্থল এবং সন্তান-সন্ততি এর ভবিষ্যৎ। এ ধরনের পরিবার আকার ও আয়তনের দিক থেকে বড় হয়। উদ্দীপকের প্রিয়া তার পরিবারসহ ঢাকায় থাকে। গ্রামে তার দাদা-দাদি, চাচা-চাচি ও চাচাতো ভাই-বোনেরা একই পরিবারে বসবাস করে। প্রিয়ার চাচা তার ছেলে-মেয়ে ও দাদা-দাদিকে নিয়ে একত্রে বাস করে, যা যৌথ পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায় যে, প্রিয়ার চাচার পরিবারটি যৌথ পরিবাকে প্রতিনিধিত্ব করে।

উত্তর

হ্যাঁ, শহর এলাকায় প্রিয়ার মতো পরিবারের তথা অণু পরিবারের আধিক্য বেশি, বক্তব্যটির সাথে আমি একমত। যখন একজন স্বামী, একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে পরিবার গঠন করে তখন তাকে অণু পরিবার বলে। আমেরিকান সমাজে এ পরিবারের প্রচলন বেশি। তবে ইদানীং আমাদের দেশেও ক্রমাগত যৌথ পরিবার ভেঙে অণু পরিবার সৃষ্টি হচ্ছে। উদ্দীপকের রসুলপুর গ্রামের প্রিয়া তার বাবা-মায়ের সাথে ঢাকায় বসবাস করে যা অণু বা একক পরিবারকে নির্দেশ করে। বর্তমানে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টির প্রধান কারণ হচ্ছে শহরের শিল্প কারখানায় চাকরি করার কারণে শ্রমিকগণ সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছে। শিল্প নগরীর বাসস্থান স্বল্পতা, স্বল্প মজুরি প্রভৃতি কারণে পরিবারে সব সদস্যদের নিয়ে এক সাথে বসবাস করা সম্ভব হয় না। ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষার প্রসার, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের ধারণা, আর্থিক দুরবস্থা, ব্যক্তিত্বের সংঘাত এমনকি নেহায়েত ভুল বোঝাবুঝির কারণেও শহরাঞ্চলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, শহর এলাকায় অণু বা একক পরিবারের সংখ্যাই বেশি।
HSCSociology 1st Paperসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।