পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষায়তন বলা হয় কেন?
উত্তর: সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার জন্য মৌলিক শিক্ষা শিশু প্রাথমিকভাবে পরিবার থেকে লাভ করে বলে পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয়। পরিবারেই শিশুর প্রাথমিক জীবনের ভিত গড়ে ওঠে এবং পরিবারই শিশুর অন্যতম শিক্ষাকেন্দ্র। জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষালাভ করে। মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা। আচার-আচরণ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, চালচলন, কথাবার্তা ও ব্যবহারিক জীবনের খুঁটিনাটি বিষয়গুলো শিশু পরিবার থেকেই গ্রহণ করে। যার কারণে পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষায়তন বলা হয় কেন?
উত্তর