শেয়ারFacebookWhatsApp

কাল্পনিক জ্ঞাতি বলতে কী বোঝ?

উত্তর: রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতি না হলেও যার সাথে রক্ত সম্পর্কীয় বা বৈবাহিক জ্ঞাতিদের মতো আচরণ করা হয় সে-ই কাল্পনিক জ্ঞাতি। কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক দুই ধরনের হয়। যথা- পাতানো সম্পর্ক এবং ধর্মীয় সম্পর্ক। পাতানো সম্পর্ক সাধারণত দুজন পুরুষ বা দুজন মহিলা, অথবা একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে গড়ে উঠতে পারে। সই, দোস্ত, মিতা ইত্যাদি পাতানো জ্ঞাতির উদাহরণ। অন্যদিকে ধর্মীয় সম্পর্ক ধর্মের নামে গড়ে তোলা হয়। যেমন- ধর্ম মা, ধর্ম বাবা ইত্যাদি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

কাল্পনিক জ্ঞাতি বলতে কী বোঝ?

উদ্দীপক

রফিক তার তিন ভাই, দুই বোন ও মা-বাবাসহ গ্রামে বাস করত। রফিক বিয়ে করে চাকরিসূত্রে শহরে বসবাস শুরু করে। তার ভাইদেরকেও একে একে চাকরির আশায় শহরে নিয়ে আসে এবং তারা আলাদা বাসা ভাড়া করে থাকে। বোনদের বিয়ে হয়ে গেলে শুধু তার বৃদ্ধ বাবা-মা গ্রামের বাড়িতে বসবাস করছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা, যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে।

উত্তর

রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতি না হলেও যার সাথে রক্ত সম্পর্কীয় বা বৈবাহিক জ্ঞাতিদের মতো আচরণ করা হয় সে-ই কাল্পনিক জ্ঞাতি। কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক দুই ধরনের হয়। যথা- পাতানো সম্পর্ক এবং ধর্মীয় সম্পর্ক। পাতানো সম্পর্ক সাধারণত দুজন পুরুষ বা দুজন মহিলা, অথবা একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে গড়ে উঠতে পারে। সই, দোস্ত, মিতা ইত্যাদি পাতানো জ্ঞাতির উদাহরণ। অন্যদিকে ধর্মীয় সম্পর্ক ধর্মের নামে গড়ে তোলা হয়। যেমন- ধর্ম মা, ধর্ম বাবা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের রফিকের শহরের পরিবারটি একইসাথে একক বা অণু এবং নয়াবাস পরিবার। একক পরিবার গঠিত হয় স্বামী-স্ত্রী সহযোগে অথবা স্বামী-স্ত্রী এবং তাদের এক বা একাধিক অবিবাহিত সন্তানকে নিয়ে। গঠনগত দিক থেকে এই পরিবার ক্ষুদ্রায়তনের। এ ধরনের পরিবারকে অণু পরিবারও বলা হয়ে থাকে। অন্যদিকে, বিবাহের পর নবদম্পতি পিতা-মাতার বাসস্থানে বসবাস না করে নতুন কোনো স্থানে বাস শুরু করলে তাকে নয়াবাস পরিবার বলে। উদ্দীপকের রফিক বিয়ে করে চাকরিসূত্রে শহরে বসবাস শুরু করে। পরবর্তীতে তার ভাইদেরকেও চাকরির আশায় শহরে নিয়ে আসে এবং তারা আলাদা বাসা ভাড়া করে থাকে যা মূলত উপরে আলোচিত অণু পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার বিবাহের পর রফিক তার স্ত্রীকে নিয়ে গ্রামের পরিবার ছেড়ে শহরে এসে বাস করে, যা নয়াবাস পরিবারের পরিচায়ক। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, রফিকের পরিবারটি একক এবং একইসাথে নয়াবাস পরিবার।

উত্তর

উদ্দীপকের রফিকের গ্রামের পরিবার অর্থাৎ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার পেছনে বিভিন্ন আর্থ-সামাজিক কারণ অনেকাংশে ভূমিকা রেখেছে। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার অর্থনৈতিক কারণটির সাথে শিল্পায়ন ও নগরায়ণ ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো নগরকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ফলে নতুন কর্মসংস্থানের খোঁজে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। তাছাড়া গ্রামীণ আর্থিক কাঠামো মূলত কৃষিনির্ভর। ফলে পেশাগত জীবনে বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে অনেক মানুষ শহরে পাড়ি জমায় এবং এর প্রভাব পড়ে যৌথ পরিবার ব্যবস্থার ওপর। ফলে দিন দিন যৌথ পরিবার ব্যবস্থা সংকুচিত হচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের সামাজিক কারণগুলোর মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা ইত্যাদি ক্রিয়াশীল। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ মানুষ উন্নত শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনযাপন ইত্যাদির প্রত্যাশায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করছে। যেমনটি উদ্দীপকের কামালের ক্ষেত্রেও লক্ষ করা যায়। উন্নত জীবন যাপনের স্বপ্ন তথা ভাইদের চাকরি পাওয়ার প্রত্যাশাই তার গ্রামের যৌথ পরিবারটিকে ভেঙে শহর কেন্দ্রিক করেছে। উপরের আলোচনার ওপর ভিত্তি করে তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে নানা ধরনের আর্থ-সামাজিক কারণ দায়ী।
HSCSociology 1st Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।