উদ্দীপকে রবি তার মামাতো বোনকে বিয়ে করে, যা ক্রস কাজিন বিবাহ এবং রনি তার ফুপার মেয়েকে বিয়ে করে, যা প্যারালাল কাজিন বিবাহভিত্তিক পরিবার। সমাজজীবনে এ ধরনের বিবাহভিত্তিক পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রস কাজিন বিবাহ হলো- পিতার বোনের সন্তান এবং মায়ের ভাইয়ের সন্তানের সঙ্গে বিবাহ। যেমনটা রবি তার মামাতো বোনকে বিবাহ করে। আবার পিতার ভাইয়ের সন্তান এবং মায়ের বোনের সন্তানের সঙ্গে বিবাহ হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। উদ্দীপকের রনি তার ফুপার মেয়েকে বিয়ে করে যা প্যারালাল কাজিন বিবাহ।
ক্রস কাজিন বিবাহ এবং প্যারালাল কাজিন বিবাহভিত্তিক পরিবার সমাজজীবনে পারিবারিক বন্ধন দৃঢ় করে। একই বংশ বা পরিবারে বিবাহ হলে আত্মীয়তার সম্পর্ক আরও শক্তিশালী হয়। দাম্পত্য জীবন ও বোঝাপড়ার সুবিধা হয়। পারিবারিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিসহ সম্পদ এবং ঐতিহ্য সংরক্ষণ সহজ হয়।
সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ক্রস কাজিন বিবাহ এবং প্যারালাল কাজিন বিবাহের মাধ্যমে সংগঠিত পরিবার সমাজজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।