উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত পরিবারটি অনু বা একক পরিবার। নিচে তা বিশ্লেষণ করা হলো : আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম ধরন হলো অনুভা এক পরিবার। যে পরিবারে কেবল স্বামী স্ত্রী অথবা স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এ ধরনের পরিবারের সাধারণত সর্বোচ্চ দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। যেমনটি উদ্দীপকে লক্ষ্য করা যায়। উদ্দীপকের জামাল সাহেব স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। গঠন ও আকারগত দিক থেকে তার পরিবার উপরের আলোচিত অনুপ পরিবারের অনুসারের অনুরূপ। কেননা জামাল সাহেবের পরিবারে তিনি ও তার স্ত্রীসহ কেবল অবিবাহিত সন্তানরা বাস করে। আবার তিনি ও তার সন্তানরা কেবল দুটি প্রজন্মকে নির্দেশ করে যা অনুপ পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জামাল সাহেবের পরিবারটি অনু বা একক পরিবার।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর