ঘটনা-২ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-২ হলো বিষম কাজিন বা ক্রস কাজিন বিবাহ। বিবাহের যেসব প্রকারভেদ রয়েছে বিষম কাজিন বিবাহ তার অন্যতম । পিতার বোনের সন্তান-সন্ততি (ফুফাতো ভাইবোন) এবং মাতার ভাইয়ের সন্তান-সন্ততি (মামাতো ভাইবোন) হলো ক্রস বা বিষম কাজিন। যখন এ ধরনের ভাইবোনের মধ্যে বিবাহ সংঘটিত হয় তখন তাকে বিষম কাজিন বিবাহ বলে। পারিবারিক সম্পর্ককে আরো জোরদার ও সুদীর্ঘ করার জন্য এ ধরনের বিবাহ অনুষ্ঠিত হতে দেখা যায়। মুসলিম সমাজে এ ধরনের বিবাহ বিদ্যমান । উদ্দীপকে ফরিদ তার মামাতো বোনকে বিবাহ করে। বিবাহ রীতি অনুযায়ী এটি বিষম কাজিন বিবাহ। কেননা মামাতো ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহ সংঘটিত হলে তাকে বিষম কাজিন বিবাহ বলে, যা উপরের আলোচনায়ও ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-২ বিষম কাজিন বিবাহকে নির্দেশ করছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর