ঘটনা-১-এর বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক দ্বারা নির্দেশিত সরোরেট বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম। সরোরেট বিবাহ বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করাকে বোঝায়। এ প্রথায় সাধারণত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। প্রথমত, মৃত স্ত্রী কোনো নাবালক সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন- পালনের জন্য এ বিবাহ সংঘটিত হয়। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পরপরই যাতে গোষ্ঠীদ্বয়ের মধ্যকার সম্পর্ক শেষ না হয়ে যায় সেজন্যও এ প্রথাটি পালিত হয় । উদ্দীপকে দেখা যায়, লতার ছোট খালা রিয়া আগে থেকেই তাদের বাসায় থাকে এবং লতাকে দেখাশোনা করে। অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানসিক বন্ধন সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরোরেট বিবাহ সম্পন্ন হলে লতা যথাযথ স্নেহে লালিত-পালিত হওয়ার সুযোগ পাবে। এছাড়া তাদের দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন বজায় থাকার পাশাপাশি পারিবারিক ও গোষ্ঠীগত সংহতিও বৃদ্ধি পাবে । অর্থাৎ সরোরেট বিবাহ যেমন মৃত স্ত্রীর রেখে যাওয়া অসহায় সন্তানের জন্য মঙ্গলজনক তেমনি সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও ভূমিকা রাখে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সরোরেট বিবাহ সমাজের জন্য নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১-এর বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর