শেয়ারFacebookWhatsApp

অনুলোম বিবাহ কাকে বলে?

উত্তর: যখন উচ্চ বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির কণ্যার বিবাহ হয়, তখন এ ধরনের বিবাহকে অনুলোম বিবাহ বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

অনুলোম বিবাহ কাকে বলে?

উদ্দীপক

শরীফ সাহেব একজন পদস্থ কর্মকর্তা। তার দুই সন্তান একজন বুয়েট এবং অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি রামপুরায় বসবাস করেন। তিনি একটি সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত। উক্ত সংগঠনটির অস্তিত্ব সার্বজনীন এবং এটি শারীরিক ও মানসিক নিরপত্তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

যখন উচ্চ বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির কণ্যার বিবাহ হয়, তখন এ ধরনের বিবাহকে অনুলোম বিবাহ বলে।

উত্তর

রক্তের সম্পর্কের মাধ্যমে যে জ্ঞাতিসম্পর্ক সৃষ্টি হয় তাকে রক্তসম্পর্কিত বা জৈবিক জ্ঞাতিসম্পর্ক বলে। পিতা-মাতা, সন্তান-সন্ততি, ভাই-বোন প্রমুখ জৈবিক জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ। আর বিবাহের মাধ্যমে যে জ্ঞাতিসম্পর্ক গড়ে ওঠে তাকে বৈবাহিক জ্ঞাতিসম্পর্ক বলে। কোনো স্বামী বা স্ত্রীর সাথে তার শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ ও তাদের পক্ষের আত্মীয়স্বজন বৈবাহিক জ্ঞাতিসম্পর্কে আবদ্ধ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি হলো পরিবার। সাধারণভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যখন একত্রে বসবাস করে এবং সন্তান জন্মদান ও লালন-পালনের সামাজিক স্বীকৃতি পায় তখন তাকে পরিবার বলা হয়। পরিবারের মাধ্যমেই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ, সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা এবং ব্যক্তির শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত হয়। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য পরিবার সর্বদা একটি সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে দেখা যায়, শরীফ সাহেব তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার রামপুরায় বাস করে। তার দুই সন্তান দেশের নামকরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। এছাড়া তিনি একটি সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত। উক্ত সংগঠনটির অস্তিত্ব সার্বজনীন এবং এটি শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পরিবার নামক প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি পরিবারকে নির্দেশ করে।

উত্তর

উক্ত সংগঠনটি তথা পরিবার সমাজ সংস্কারের মূলভিত্তি -প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজ স্বীকৃত জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ পরিবার গঠন করে। সন্তানদের ভরণ-পোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পরিবারের কর্ণধার তথা পিতামাতার। এ সময় হতেই শিশু অপরের দৃষ্টিতে নিজেকে দেখতে শেখে। শিশুকাল হতেই শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার হতে শিক্ষা লাভ করে। অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রেও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে। শুধু তাই নয়, পরিবারকে কেন্দ্র করে এদেশের কুটির শিল্প গড়ে উঠেছে, যা আমাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবার হলো শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। শিশুকে আদব-কায়দা, চালচলন ও ব্যবহারিক জীবনের খুঁটিনাটি বিষয় শিক্ষা দেওয়ার দায়িত্ব পরিবার পালন করে থাকে। এমনিভাবে ধর্মীয় শিক্ষার প্রাথমিক রীতিনীতি পরিবারই শিক্ষা দিয়ে থাকে। যার মাধ্যমে শিশর মধ্যে নৈতিক গুণাবলি জাগ্রত হয়। এছাড়া পরিবার হলো মানসিক যন্ত্রণা নিবারণের কেন্দ্রস্থল। কারণ পরিবার মানুষের আবেগ, আনন্দ-ভালোবাসা, কান্না-বেদনাকে গুরুত্ব দেয়। আবার পরিবার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। আর যেহেতু এ প্রজন্ম সৃষ্টির মূলে থাকে পরিবার তাই সম্পত্তির সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজ সংস্কারের ক্ষেত্রে পরিবার প্রতিটি স্তরে বিশেষ অবদান রাখছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পরিবার নামক মৌল সংগঠনটি সমাজ সংস্কারের অন্যতম মূলভিত্তি।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।