শেয়ারFacebookWhatsApp

বিবাহ কী?

উত্তর: স্বামী-স্ত্রীর মধ্যকার বৈধ সম্পর্ক, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য ধর্ম কর্তৃক অনুমোদিত এবং আইনের দ্বারা সমর্থিত একটি চুক্তিই হচ্ছে বিবাহ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিবাহ কী?

উদ্দীপক

রকি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ঢাকায় বিয়ে করেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সেখানে বসবাস করেন। তিনি নিয়মিত বাবা-মা ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খোঁজখবর রাখেন। সেই সাথে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি তার গ্রামের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে সহায়তা করেন।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

স্বামী-স্ত্রীর মধ্যকার বৈধ সম্পর্ক, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য ধর্ম কর্তৃক অনুমোদিত এবং আইনের দ্বারা সমর্থিত একটি চুক্তিই হচ্ছে বিবাহ।

উত্তর

বিবাহের পরে নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। মাতৃতান্ত্রিক পরিবারের পারিবারিক ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিবারের বায়োজেষ্ঠ মহিলা সদস্য তথা স্ত্রী বা মায়ের উপর ন্যস্ত থাকে। সাধারণভাবে বাংলাদেশের সমাজে এই ধরণের পরিবার পরিলক্ষিত হয় না। তবে গারো খাসি উপজাতিদের মধ্যে এই ধরনের পরিবার ব্যবস্থা দেখা যায়।

উত্তর

উদ্দীপকের রকির পরিবারটি অণু বা একক পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো অনু বা একক পরিবার। যে পরিবারের কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রীসহ তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এই ধরনের পরিবারের সাধারণত দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। একক পরিবার মূলত নগরায়নেরই ফল। কেননা নগরায়নের পরে শহরে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বহু মানুষ শহরে বসবাস শুরু করে। যার ফলে তারা গ্রামে যৌথ পরিবারে থাকলেও শহরে এসে আলাদা পরিবার গঠন করায় সেগুলো একক পরিবারে পরিণত হয়। আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই ধরনের পরিবারই পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায় রকি তার স্ত্রী এবং সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরিবারের গঠন অনুসারে যেহেতু স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করলে সেটি একক পরিবারকে নির্দেশ করে তাই সজলের পরিবারটি একক পরিবার। তাছাড়াও রকির পরিবারে শুধু দুই প্রজন্মের প্রতিনিধি তথা রকি এবং তার সন্তানরা থাকে। উক্ত বৈশিষ্ট্য গুলো একক পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের রকির পরিবারটি অণু বা একক পরিবার।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত রকি সাহেবের ভূমিকা তথা জ্ঞাতিসম্পর্কের কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : রকি স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও সে নিয়মিত বাবা-মা এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের খোঁজখবর রাখেন। এছাড়া তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি গ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা করেন। সজলের এই কর্মকান্ডগুলো ও মূলত জ্ঞাতি সম্পর্কে মনস্তাতিক ও অর্থনৈতিক ভূমিকা কে নির্দেশ করে। সাধারণত জ্ঞাতিদের এসব কর্মকাণ্ড সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল কর্মকান্ডেই জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন অর্থনৈতিক কর্মকান্ড যেমন ঋণগ্রহণ, সম্পত্তি ক্রয় বিক্রয়, ভূমি বর্গা দেওয়া প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিরাই সবার আগে এগিয়ে আসে। এছাড়াও যে কোন আর্থিক প্রয়োজনে জ্ঞাতিরাই সহায়তার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি ব্যক্তির সামাজিকীকরণ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ, আচার-অনুষ্ঠান পালন প্রভৃতিতে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজজীবনের সামগ্রিক কর্মকান্ডে জ্ঞাতিরাই একান্ত আপন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, জ্ঞাতিসম্পর্কের কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক।
HSCSociology 1st Paperসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।