শেয়ারFacebookWhatsApp

শ্রেণির সংজ্ঞা দাও ।

উত্তর: শ্রেণি হলো একটি বৃহৎ জনগোষ্ঠী, যাদের একই ধরনের অর্থনৈতিক সম্পদ ও জীবনপ্রণালী আছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শ্রেণির সংজ্ঞা দাও ।

উদ্দীপক

সাদেক ঢাকায় একটি ব্যাংকে চাকরি করে। বিয়ের পর স্ত্রীসহ ঢাকায় বসবাস করে। তার বাবা-মা ভাইবোন গ্রামে থাকে ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

শ্রেণি হলো একটি বৃহৎ জনগোষ্ঠী, যাদের একই ধরনের অর্থনৈতিক সম্পদ ও জীবনপ্রণালী আছে।

উত্তর

সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রকরণ হলো এস্টেট প্রথা । এস্টেট প্রথা বলতে কখনো ভূসম্পত্তি বা খামার, কখনো সামাজিক শ্রেণি, কখনোবা অধিকার কর্তব্যকে বোঝায়। মধ্যযুগে ইউরোপে জন্মগতভাবেই ব্যক্তির মর্যাদা নিরূপিত হতো। সমাজস্থ মানুষ যে স্তরে জন্মগ্রহণ করত সেই স্তরের মান অনুযায়ীই সমাজের মর্যাদা লাভ করত। মধ্যযুগে ইউরোপীয় সমাজব্যবস্থায় আইনস্বীকৃত এ বিভাজনের নিয়মকে এস্টেট প্রথা বলা হয় ।

উত্তর

উদ্দীপকে নয়াবাস পরিবার লক্ষ করা যায় ৷ বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারের একটি ধরন হলো নয়াবাস পরিবার। বিবাহের পর নবদম্পতি যদি স্বামী বা স্ত্রীর কারোর বাবার বাড়িতে নয় বরং নতুন কোনো আবাসস্থানে বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে । নয়াবাস পরিবারের বৈশিষ্ট্য হলো বিয়ের পর নববিবাহিত দম্পতি নগর বা শহরে এসে বসবাস শুরু করে। আধুনিক শিল্পায়িত সমাজে এ ধরনের পরিবারের সংখ্যাই বেশি দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, সাদেক ঢাকায় একটি ব্যাংকে চাকরি করে । বিয়ের পর সে স্ত্রীসহ ঢাকায় বসবাস শুরু করে। তবে তার মা-বাবা, ভাইবোন গ্রামে থাকেন। সাদেকের এরূপ পরিবারের ধরন মূলত উপরে আলোচিত নয়াবাস পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকটি মূলত নয়াবাস পরিবারকে ইঙ্গিত করে ৷

উত্তর

উদ্দীপকের সাদেকের মতো পরিবার ব্যবস্থা অর্থাৎ নয়াবাস পরিবার ব্যবস্থা বর্তমানের বাস্তবতা— মন্ত্রব্যটি যথার্থ । নয়াবাস পরিবারই বর্তমানকালের একটি চলমান বাস্তবতা। নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে বর্তমানে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবার ও নয়াবাস পরিবার গড়ে উঠছে। ফলে এখন বিয়ের পর দম্পতিরা বর বা কনে কারও বাড়িতে নয় বরং আলাদা করে নিজেরাই ঘর বাঁধছে। তাছাড়া শিক্ষার হার বৃদ্ধির কারণে শিক্ষিত হয়ে এখন ছেলেমেয়েরা চাকরি বা ব্যবসা করছে। ফলে তারা এখন আর চাইলেও পিতা- মাতার সাথে বা ভাইবোনের সাথে একত্রে বসবাস করতে পারছে না। এর বাইরেও প্রতিনিয়ত শহরাঞ্চলে বাড়ছে জীবনযাত্রার ব্যয় । যে ব্যয়ের সাথে পাল্লা দিয়ে কেউ স্বামী-স্ত্রী নিয়ে একক পরিবারের বাইরে যৌথ পরিবারের কথা ভাবতেও পারছে না। আবার নগর এলাকার বাইরে নাগরিক সুযোগ-সুবিধা স্কুল, কলেজ, হাসপাতালও তেমন নেই সেজন্য সবাই পাড়ি জমাচ্ছে শহরের দিকে । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাদেকের পরিবার গঠনের মতো নয়ারাস পরিবার ব্যবস্থাই বর্তমান সমাজের বাস্তবতা ।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।