শেয়ারFacebookWhatsApp

অনুলোম বিবাহ কাকে বলে?

উত্তর: উচু বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন বংশজাত পাত্রীর বিবাহ হলে সেই বিবাহকে অনুলোম বিবাহ বলে ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

অনুলোম বিবাহ কাকে বলে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

উচু বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন বংশজাত পাত্রীর বিবাহ হলে সেই বিবাহকে অনুলোম বিবাহ বলে ।

উত্তর

স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতি। সহজভাবে বলা যায়, আমাদের পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই প্রথাগত জ্ঞাতি। বাংলাদেশে প্রথাগত বন্ধন লক্ষ করা যায় । যেমন— দোস্ত, মিতা, সখী, ধর্মভাই-বোন ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ হলো প্যারালাল কাজিন বিবাহ বা সমান্তরাল কাজিন বিবাহ । বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। পাত্র-পাত্রীর পরিচয়ের ভিত্তিতে বিবাহকে চার ভাগে ভাগ করা হয়। যথা— লেভিরেট বিবাহ, সরোরেট বিবাহ, সমান্তরাল কাজিন বিবাহ এবং বিষম কাজিন বিবাহ। সমান্তরাল কাজিন বিবাহ বলতে চাচতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝায়। সাধারণত মুসলিম সমাজে এ ধরনের বিবাহের প্রচলন লক্ষ করা যায়। উদ্দীপকের ঘটনা-১-এ সমান্তরাল কাজিন বিবাহ সংঘটিত হয়েছে। কেননা শাকিল তার চাচাতো বোনকে বিবাহ করে। আর এ ঘটনাকে উপরে আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায় যে, এটি সমান্তরাল কাজিন বিবাহ বা প্যারালাল কাজিন বিবাহ। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকের ঘটনা-১ দ্বারা মূলত সমান্তরাল কাজিন বিবাহকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২-এ লেভিরেট বিবাহ সংঘটিত হয়েছে। এ ধরনের বিবাহের বিশেষ সামাজিক গুরুত্ব বিদ্যমান। লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। এ বিবাহ প্রথার আরেক নাম ভ্রাতৃবিধবা বিবাহ। উদ্দীপকের ঘটনা-২-এ নীলা তার স্বামীর মৃত্যুর পর পরিবারের ইচ্ছায় মৃত স্বামীর ভাইকে বিয়ে করে। অর্থাৎ নীলা লেভিরেট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিবাহ বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত বিধবা মহিলাটির স্বামীর মৃত্যুর পর প্রাপ্য সম্পত্তির পরিমাণ বেশি হলে বা তার ছোট কোনো সন্তান থাকলে এ ধরনের বিবাহ সংঘটিত হয়। ফলে উক্ত সন্তানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। আবার স্বামীর মৃত্যুর পর দুটি পরিবারের আত্মীয়তার বন্ধন যাতে নষ্ট না হয় সেজন্যও লেভিরেট বিবাহের আয়োজন করা হয়ে থাকে। তবে মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন-পালন ও যত্নের বিষয় বিবেচনা করেই সাধারণত এ ধরনের বিবাহকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কোনো মহিলার স্বামী মারা গেলে সে মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। এক্ষেত্রে লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের মাধ্যমে বিধবা মহিলার সামাজিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বিধবা নারী ও পিতৃহীন সন্তানদের দিক থেকে লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম ।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।