শেয়ারFacebookWhatsApp

বিবাহকে সামাজিক চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর ।

উত্তর: আইনগত দিক থেকে বিবাহ হচ্ছে একটি সামাজিক চুক্তি । আর এ প্রসঙ্গে নৃবিজ্ঞানী ম্যালিনোস্কি বলেন, বিবাহ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন-পালনের একটি চুক্তিবিশেষ । ইসলাম ধর্মে বলা হয়েছে, বিবাহ হচ্ছে একটি দেওয়ানি চুক্তি। যেখানে দুটি পক্ষ থাকে এক পক্ষ প্রস্তাব করে অন্যপক্ষ তা গ্রহণ করে এবং দুই পক্ষেরই কিছু কিছু আইনগত অধিকার ও দায়িত্ব থাকে। তাই বলা যায়, বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে যৌনাচার, সন্তান উৎপাদন ও লালন-পালনের জন্য আইনগত স্বীকৃতি প্রদান করা হয় বলে বিবাহকে একটি সামাজিক চুক্তি বলা হয় ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিবাহকে সামাজিক চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

রাইমা ও বাবুল বিয়ের পর নবদম্পতি রাইমার মায়ের বাড়িতে চলে আসে। তাদের সমাজে এটাই রীতি। আবার রাইমার মা তার বাবার সম্পত্তি পেয়েছে, যা আবার রাইমাও পাবে। অপরদিকে, সুপন ও তৃষা বিয়ের পর পরই শহরে নিজেদের ফ্ল্যাটে গিয়ে ওঠে সংসার শুরু করেছিল। দুজনেই চাকরিজীবী হওয়ায় তারা তাদের সন্তানদের ডে-কেয়ারে রাখতে বাধ্য হয় ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম, যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়।

উত্তর

আইনগত দিক থেকে বিবাহ হচ্ছে একটি সামাজিক চুক্তি । আর এ প্রসঙ্গে নৃবিজ্ঞানী ম্যালিনোস্কি বলেন, বিবাহ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন-পালনের একটি চুক্তিবিশেষ । ইসলাম ধর্মে বলা হয়েছে, বিবাহ হচ্ছে একটি দেওয়ানি চুক্তি। যেখানে দুটি পক্ষ থাকে এক পক্ষ প্রস্তাব করে অন্যপক্ষ তা গ্রহণ করে এবং দুই পক্ষেরই কিছু কিছু আইনগত অধিকার ও দায়িত্ব থাকে। তাই বলা যায়, বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে যৌনাচার, সন্তান উৎপাদন ও লালন-পালনের জন্য আইনগত স্বীকৃতি প্রদান করা হয় বলে বিবাহকে একটি সামাজিক চুক্তি বলা হয় ।

উত্তর

উদ্দীপকে রাইমা ও বাবুলের পরিবারটিকে বসবাসের ভিত্তিতে মাতৃবাস পরিবার বলে । সাধারণত বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর বাসগৃহে বসবাস করে তবে সেই পরিবারকে মাতৃবাস পরিবার বলে। এরূপ পরিবারের বৈশিষ্ট্য হলো, পাত্র স্বীয় পৈত্রিক বাসস্থান বা পরিবার ছেড়ে পাত্রীর পরিবারভুক্ত হয়। এ ব্যবস্থায় পরিবারের মেয়েরা উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেয়ে থাকে। বাংলাদেশের গারো ও খাসিয়া উপজাতির মধ্যে এ ধরনের বিবাহ প্রচলিত রয়েছে। বাংলাদেশের সমাজে পিতৃবাস রীতিঅনুসৃত হলেও কখনো কখনো বিশেষ অবস্থার প্রেক্ষাপটে মাতৃবাস রীতি পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রাইমা ও বাবুল নবদম্পতি বিয়ের পর রাইমার মায়ের বাড়িতে চলে আসে। তাদের সমাজে এটাই রীতি । রাইমার মা তার বাবার সম্পত্তি পেয়েছে, যা রাইমাও পাবে। এসব বৈশিষ্ট্য মাতৃবাস রীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, রাইমা ও বাবুলের পরিবারটিকে বসবাসের ভিত্তিতে মাতৃবাস পরিবার বলা যায় ৷

উত্তর

সুপন ও তৃষার পরিবারটি হলো নয়াবাস পরিবার। নয়াবাস পরিবার পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই নিদর্শে করছে। বিবাহের পর নবদম্পতি যদি নতুন কোনো আবাসস্থলে (স্ত্রীর বাবার বাড়ি কিংবা স্বামীর বাবার বাড়িতে নয়) বসবাস করে তাকে নয়াবাস পরিবার বলে। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। এছাড়া আমাদের নগর সমাজেও এ ধরনের রীতি অনুসরণ করতে দেখা যায় ৷ নয়াবাস পরিবার হলো আধুনিক যুগের পরিবার। বর্তমান সমাজব্যবস্থায় নবদম্পতি তাদের পেশা, এবং উন্নত জীবনযাপন এবং সন্তানদের ভাল প্রতিষ্ঠানে পড়ালেখা করার জন্য নতুন কোনো স্থানে গিয়ে বসবাস করে । এছাড়া বিনোদন, আধুনিক চিকিৎসা, প্রযুক্তিগত সুবিধা ইত্যাদির কারণে দিন দিন নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখা যায়, সুপন ও তৃষা বিয়ের পরপরই শহরে নিজেদের ফ্ল্যাটে ওঠে সংসার শুরু করে। যা উপরে আলোচিত নয়াবাস পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। নয়াবাস পরিবার আধুনিক সমাজে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা। পেশাগত কারণ এবং উন্নত জীবনযাপনের জন্য বর্তমান সমাজে নয়াবাস পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যয় যে, নয়াবাস পরিবার ব্যবস্থা পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই নির্দেশ করে ।
HSCSociology 1st Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।