উদ্দীপকে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা প্রবলভাবে লক্ষ করা যায় মন্তব্যটি যথার্থ।
জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজজীবনে সামাজিক দল গঠন, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার এবং সমাজের কাঠামো তথা গড়ন নির্ধারনের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, সুমনের বড় ভাই সুমনকে নিয়ে এলাকার একজন বিশিষ্ট শিল্পপতির বাসায় যান, তিনি সুমনের কাছে এলাকার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তার নিজের কোম্পানিতে একটি চাকরির ব্যবস্থা করে দেন। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন জ্ঞাতিরা এক অপরের দ্বারা উপকৃত হয় তেমনিভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয় ।
উপরের আলোচনায় সুস্পষ্ট যে, সমাজজীবনে সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সুমনের বড় ভাই এবং তার এলাকার বিশিষ্ট শিল্পপতিদের মতো দায়িত্ববোধ সম্পন্ন জ্ঞাতিদের ভূমিকার ফলে সমাজজীবন অপেক্ষাকৃত সহজ হয়ে ওঠে।