শেয়ারFacebookWhatsApp

শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম প্রধান কাজ – বুঝিয়ে লেখ।

উত্তর: মানবশিশুর আগমন ঘটে পরিবারে। তাই শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ । পরিবার থেকে শিশু সমাজের মূল্যবোধ, প্রথা, আচার-আচরণ ইত্যাদি সম্পর্কে ধারণা অর্জন করে। পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়। নৈতিকতার বীজ পারিবারিক মূল্যবোধ থেকেই শিশুর আচরণে বিকশিত হয়। তাই শিশুর বেড়ে ওঠা, লালন- পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পরিবারের।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম প্রধান কাজ – বুঝিয়ে লেখ।

উদ্দীপক

সানজিদের বাবা-মা দুজনই চাকরি করায় তার ছোট খালা তুলি তাদের বাসায় থেকে সানজিদকে দেখাশোনার পাশাপাশি লেখাপড়া করে। হঠাৎ সড়ক দুর্ঘটনায় সানজিদের মা মারা যায়। এ অবস্থায় সানজিদের বাবা সানজিদের ছোট খালা তুলিকে বিবাহ করে ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

যখন উচ্চবংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির কন্যার বিবাহ হয়, তখন এ ধরনের বিবাহকে অনুলোম বিবাহ বলে ।

উত্তর

মানবশিশুর আগমন ঘটে পরিবারে। তাই শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ । পরিবার থেকে শিশু সমাজের মূল্যবোধ, প্রথা, আচার-আচরণ ইত্যাদি সম্পর্কে ধারণা অর্জন করে। পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়। নৈতিকতার বীজ পারিবারিক মূল্যবোধ থেকেই শিশুর আচরণে বিকশিত হয়। তাই শিশুর বেড়ে ওঠা, লালন- পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পরিবারের।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরনটি হলো সরোরেট বিবাহ । কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়। আমাদের সমাজেও এর উদাহরণ পাওয়া যায়। বৈবাহিক সম্পর্ককে স্থায়ী করতে অথবা অল্প বয়সী শিশু সন্তানের লালন-পালনের সুবিধার্থে অনেকে এই পথ বেছে নেন। প্রথটি যেন সরোলাল পলিজিনির অবশেষের কথা মনে করিয়ে দেয়। কেননা ব্যক্তিটি স্ত্রীর বোনকে বিবাহের সুযোগ পাচ্ছে। অর্থাৎ সরোরেট পদটি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি বোঝাতে ব্যবহৃত হয়। এ বিবাহ অবশ্যই দ্বিতীয়বারের মতো বিবাহ । উদ্দীপকে সানজিদের মা সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার বাবা তার ছোট খালা তুলিকে বিয়ে করেন। উক্ত বিবাহ রীতি সরোরেট বিবাহ নির্দেশ করে যা উপর্যুক্ত আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপক দ্বারা নির্দেশিত সরোরেট বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম। সরোরেট বিবাহ বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করাকে বোঝায়। এ প্রথায় সাধারণত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। প্রথমত, মৃত স্ত্রী কোনো নাবালক সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন- পালনের জন্য এ বিবাহ সংঘটিত হয়। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পরপরই যাতে গোষ্ঠীদ্বয়ের মধ্যকার সম্পর্ক শেষ না হয়ে যায় সেজন্যও এ প্রথাটি পালিত হয়। উদ্দীপকে দেখা যায়, সানজিদের ছোট খালা তুলি আগে থেকেই তাদের বাসায় থাকে এবং সানজিদকে দেখাশোনা করে। অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে মানসিক বন্ধন সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরোরেট বিবাহ সম্পন্ন হলে তুলি যথাযথ স্নেহে লালিত-পালিত হওয়ার সুযোগ পাবে। এছাড়া তাদের দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন বজায় থাকার পাশাপাশি পারিবারিক ও গোষ্ঠীগত সংহতিও বৃদ্ধি পাৰে । অর্থাৎ সরোরেট বিবাহ যেমন মৃত স্ত্রীর রেখে যাওয়া অসহায় সন্তানের জন্য মঙ্গলজনক তেমনি সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও ভূমিকা রাখে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সরোরেট বিবাহ সমাজের জন্য নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করে।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।