বস্তুগত সংস্কৃতির অগ্রগতি পরিমাপযোগ্য— বুঝিয়ে লেখ ।
উত্তর: যে সংস্কৃতি মানুষের নির্মিত বস্তু দ্রব্যের সঙ্গে সম্পর্কিত, তাকে বস্তুগত বা পার্থিব বা Material সংস্কৃতি বলে। বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তবে বস্তুগত সংস্কৃতি যেহেতু বস্তুনির্ভর সেহেতু তা মনমানসের সঙ্গে সম্পর্কিত হয়। বস্তুগত সংস্কৃতির সঙ্গে মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি জড়িত। কারণ মানুষ প্রয়াজন পূরণের জন্য যেসব বস্তু, বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করেছে, সেটিই বস্তুগত সংস্কৃতি। অন্ন, বস্ত্ৰ, বাস্থস্থান মানুষের বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। বস্তুগত সংস্কৃতির সাথে জড়িত এসব উপাদান পরিমাপ করা যায়, এজন্য বলা হয় বস্তুগত সংস্কৃতির অগ্রগতি পরিমাপযোগ্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বস্তুগত সংস্কৃতির অগ্রগতি পরিমাপযোগ্য— বুঝিয়ে লেখ ।
উত্তর