শেয়ারFacebookWhatsApp

বিবাহ কী ?

উত্তর: বিবাহ হলো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিবাহ কী ?

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

বিবাহ হলো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন ।

উত্তর

সামাজিক নিরাপত্তা বলতে সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত সামাজিক কল্যাণমূলক ব্যবস্থাকে বোঝায় । যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সে অবস্থা মোকাবিলার জন্য সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যেসব ব্যবস্থা গৃহীত হয় তার সমষ্টিই হলো সামাজিক নিরাপত্তা । আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, সামাজিক নিরাপত্তা এমন এক ব্যবস্থা, যা বিপন্ন মানুষকে যথোপযুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ কর্তৃক প্রদান করা হয়, এ বিপন্ন অবস্থা স্বল্প আয়ের লোকেরা নিজের সামর্থ্য ও দূরদর্শিতা দ্বারা নিজেরা এককভাবে কিংবা স্বজনের সাহায্যে যথাযথভাবে মোকাবিলা করতে পারে না।'

উত্তর

উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে । পরিবারের অনেকগুলো মৌলিক কাজ রয়েছে। পরিবারের মাধ্যমে মানবজাতি স্থায়িত্ব লাভ এবং বংশবৃদ্ধি করছে। এটি পরিবারের জৈবিক কাজ। আবার পরিবার যেমন প্রাথমিক শিক্ষার কেন্দ্রস্থল তেমনি পরিবার থেকে এর সদস্যরা ধর্মীয় শিক্ষাও লাভ করে থাকে, যা পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া প্রতিটি পরিবারেরই একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। পরিবারই একমাত্র মানসিক যন্ত্রণা নিবারণের কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়। এটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ । আবার পরিবার কতগুলো রাজনৈতিক কাজও সম্পাদন করে থাকে। পরিবারের অন্যতম কাজ হলো সন্তান-সন্ততিদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আবার পরিবার থেকেই সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়, যা পরিবারের সামাজিকীকরণ ও নিয়ন্ত্রণমূলক কাজের অন্তর্ভুক্ত । উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হলো সন্তান প্রজনন ও লালন-পালন, সামাজিকীকরণ ও প্রাথমিক শিক্ষাকেন্দ্র, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ এবং মনঃস্তাত্ত্বিক ও ধর্মীয় জ্ঞান লাভ। এ কাজগুলো মূলত পরিবারের মাধ্যমেই সম্পাদিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে পরিবারের কার্যাবলি নির্দেশিত হয়েছে ।

উত্তর

মানবসমাজে পরিবার নামক প্রতিষ্ঠানটি বহুমাত্রিক কার্যাবলি সম্পাদন করে— প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ । পরিবার সমাজের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার বহুমুখী কার্যাবলি সম্পাদনের মাধ্যমে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। একসময় পরিবারের কার্যাবলি সন্তান জন্মদান ও লালন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানকালে এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। পরিবার এখনও সদস্যদের জৈবিক কার্য সম্পাদন করছে। এর ফলে নারী-পুরুষের জৈবিক চাহিদা পরিবারের মাধ্যমে সমাজস্বীকৃত পন্থায় সম্পন্ন হচ্ছে। এর পাশাপাশি পরিবার অর্থনৈতিক কার্যাবলিও সম্পাদন করে থাকে। ফলশ্রুতিতে পরিবারের নারী-পুরুষ এখন ভিন্ন ভিন্ন উপার্জনধর্মী অর্থনৈতক কর্মে লিপ্ত হচ্ছে। পরিবার শিশুর উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে কাজ করে। কেননা জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা লাভ করে। আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার-আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে। মানসিক যাতনা নিবারণেও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সমাজবিজ্ঞানী মনে করেন, অন্য কোনো কারণের উপর ভিত্তি করে না হলেও মনস্তাত্বিক কারণে মানব সমাজে পরিবার টিকে থাকবে। এছাড়াও পরিবার যে সকল কার্যাবলি সম্পাদন করে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রাজনৈতিক কাজ, চিত্তবিনোদনমূলক কাজ, রক্ষণাবেক্ষনমূলক কাজ। পরিশেষে বলা যায় যে, মানব সমাজের আদিম প্রতিষ্ঠান হিসেবে পরিবার বহুমাত্রিক কার্যাবলি সম্পাদন করে থাকে ।
HSCSociology 1st Paperনোয়াখালী সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।