শেয়ারFacebookWhatsApp

বোনের শ্বশুর তোমার কোন ধরনের জ্ঞাতি?

উত্তর: বোনের শ্বশুর বৈবাহিক জ্ঞাতি । বিবাহের মাধ্যমে যে জ্ঞাতিসম্পর্ক গড়ে ওঠে তাকে বৈবাহিক জ্ঞাতিসম্পর্ক বলে। কোনো স্বামী বা স্ত্রীর সাথে তার শ্বশুর-শাশুড়ী, দেবর-ননদ ও উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যকার সম্পর্ক এই জ্ঞাতিসম্পর্কের অন্তর্ভুক্ত। এ প্রেক্ষিতে বোনের শ্বশুর হবেন বৈবাহিক জ্ঞাতি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বোনের শ্বশুর তোমার কোন ধরনের জ্ঞাতি?

উদ্দীপক

ঘটনা-১: মনির বিয়ে করে নতুন বউ নিয়ে নিজ কর্মদল ঢাকার সঙ্গ আসে। ঘটনা-২: মারুফ বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার বাবা-মা, ভাইবোনকে নিয়ে একই বাড়িতে বসবাস করে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

যে পরিবারে কর্তৃত্ব পিতা বা স্বামী বা পরিবারের কোনো পুরুষ সদস্যের হাতে ন্যস্ত থাকে তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে ।

উত্তর

বোনের শ্বশুর বৈবাহিক জ্ঞাতি । বিবাহের মাধ্যমে যে জ্ঞাতিসম্পর্ক গড়ে ওঠে তাকে বৈবাহিক জ্ঞাতিসম্পর্ক বলে। কোনো স্বামী বা স্ত্রীর সাথে তার শ্বশুর-শাশুড়ী, দেবর-ননদ ও উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যকার সম্পর্ক এই জ্ঞাতিসম্পর্কের অন্তর্ভুক্ত। এ প্রেক্ষিতে বোনের শ্বশুর হবেন বৈবাহিক জ্ঞাতি।

উত্তর

বসবাসের ভিত্তিতে মনিরের পরিবারটি নয়াবাস পরিবারকে নির্দেশ করছে। বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো নয়াবাস পরিবার। বিবাহের পর নবদম্পত্তি স্ত্রীর পিতার বাড়ি কিংবা স্বামীর পিতার বাড়িতে বসবাস না করে নতুন কোনো আবাসস্থলে বসবাস করলে তাকে নয়াবাস পরিবার বলে। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, মনির বিয়ে করে নতুন বউ নিয়ে নিজ কর্মস্থল ঢাকায় চলে আসে। অর্থাৎ সে নিজের পিতা কিংবা স্ত্রীর পিতার বাসায় বসবাস না করে নতুন স্থানে পরিবার গড়ে তুলেছে। সুতরাং বোঝা যায়, বসবাসের ভিত্তিতে মনিরের পরিবারটি নয়াবাস পরিবার।

উত্তর

ঘটনা-২ এ নির্দেশিত মারুফের পরিবার তথা যৌথ পরিবার বর্তমানে হ্রাস পাচ্ছে। রক্তসম্পর্কীয় যোগসূত্রের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। এ ধরনের পরিবারে বিবাহিত পুত্ররা স্ত্রী ও সন্তান- সন্ততি নিয়ে পিতামাতার সাথে বসবাস করে। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, মারুফ বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার বাবা-মা ও ভাইবোনসহ একই বাড়িতে বসবাস করে। অর্থাৎ সে যৌথ পরিবারে বাস করে। আর্থ-সামাজিক কারণে বর্তমানে পরিবারের এ ধরনটি হ্রাস পাচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার অর্থনৈতিক কারণটির সাথে শিল্পায়ন ও নগরায়ণ ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো নগরকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ফলে নতুন কর্মসংস্থানের খোঁজে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে । তাছাড়া গ্রামীণ আর্থিক কাঠামো মূলত কৃষিনির্ভর । ফলে পেশাগত জীবনে বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের আশায় অনেক মানুষ শহরে পাড়ি জমায় এবং এর প্রভাব পড়ে যৌথ পরিবার ব্যবস্থার ওপর। ফলে দিন দিন যৌথ পরিবার ব্যবস্থা সংকুচিত হচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের সামাজিক কারণগুলোর মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা ইত্যাদি ক্রিয়াশীল। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ মানুষ উন্নত শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনযাপন ইত্যাদির প্রত্যাশায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করছে। উপরের আলোচনার ওপর ভিত্তিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে নানা ধরনের আর্থ-সামাজিক কারণ দায়ী।
HSCSociology 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।