লোকরীতি বলতে কী বোঝ ?
উত্তর: লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ, যা সমাজের সদস্যদের জন্য অবশ্য পালনীয়। ম্যাকাইভারের মতে, যখন লোকাচারকে ব্যবহারবিধি মনে না করে ব্যবহার নিয়ন্ত্রক হিসেবে মনে করা হয়, তখন তা হয় লোকরীতি বা আবশ্যপালনীয় লোকরীতি । সমাজে এমন কতক বিধি ও আচার-আচরণ আছে, যা কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে শাস্তি ভোগ করতে হয় এবং চাপ প্রয়োগ করে বিধিবহির্ভূত কাজ থেকে বিরত রাখা হয়। এ ধরনের আচার- আচরণকে লোকরীতি বলা হয়। সামনারের মতে, লোকাচারের সাধারণের অর্থের সঙ্গে যখন সমাজের কল্যাণ-অকল্যাণ বা ন্যায় অন্যায়ের মান যুক্ত হয়, তখন সেই লোকাচার লোকরীতিতে পরিণত হয়। প্রত্যেক মানুষ চায় তার নিজ গোষ্ঠীর লোকরীতি মেনে চলতে, তাহলে গোষ্ঠী সংহতি দৃঢ় হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
লোকরীতি বলতে কী বোঝ ?
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর