জ্ঞাতিসম্পর্ক বলতে কী বোঝায় ?
উত্তর: ইংরেজি 'kin [গণিত] শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়স্বজন এবং kinship অর্থ জ্ঞাতিসম্পর্ক বা আত্মীয়তা সম্পর্ক। আমরা সবাই কিছু লোকের সঙ্গে রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতিবন্ধনে আবদ্ধ। যারা আমাদের সঙ্গে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় Consanguineal kin বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি। পক্ষান্তরে, যারা বৈবাহিকসূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয় Affines বা Affinal kin বা বৈবাহিক জ্ঞাতি। রবার্টসন বলেন, “জ্ঞাতিসম্পর্ক হচ্ছে ঐ সকল ব্যক্তির মধ্যকার এক সম্পর্কের জালবিশেষ যারা সাধারণত পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে, দত্তক গ্রহণের মাধ্যমে অথবা বৈবাহিকসূত্রে আবদ্ধ।” অন্যদিকে নৃবিজ্ঞানী রিভার্স বলেন, জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি।” অতএব বলা যায়, জ্ঞাতিসম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক যেটা রক্ত সম্পর্ক, জন্মগত সম্পর্ক, বংশগত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক প্রভৃতির ভিত্তিতে নির্ণীত সম্পর্ককে বোঝায় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
জ্ঞাতিসম্পর্ক বলতে কী বোঝায় ?
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর