উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক কাজটি প্রতিফলিত হয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :
পরিবার বিভিন্ন সামাজিক চাহিদা মেটাতে বহুমুখী কার্যবলি সম্পাদন করে। শিক্ষামূলক কাজ এসবের অন্যতম। শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিবারে দায়িত্ব হলো শিশুকে সামাজিক করে গড়ে তোলা। এক্ষেত্রে সামাজিক, রাজনীতি, আচার-আচর, আদর্শ, মূল্যবোধ ও ব্যবহারিক জীবনের খুঁটিনাটি বিষয়ে শিক্ষা শিশু পরিবার থেকে পায়। পরিবারের মধ্যে শিশুর প্রতিষ্ঠান শিক্ষার হাতে ঘড়ি হয়। সাধারণত মায়ের কাছ থেকে শিশু বর্ণমালার সাথে প্রথম পরিচিত হয়।
উদ্দীপকে দেখা যায়, পরিবারের একমাত্র সন্তান তন্ময় যাবতীয় লেখাপড়া দায়িত্ব পালন করেন তার মা যুথী। তিনি অন্যান্য কাজের পাশাপাশি তন্ময়কে অক্ষরজ্ঞান শেখানো থেকে শুরু করে স্কুলে ভর্তি, আানা নেওয়া, হোমওয়ার্ক তৈরি পর্যন্ত যত্নের সাথে করেন। যুথীর এইসব কাজ পরিবারের শিক্ষামূলক কাজের ইঙ্গিত বহন করে। কারণ পরিবারের সেই সামাজিক সংগঠন যেটি শিশুকে বর্ণমালা জ্ঞান প্রধান থেকে শুরু করে নৈতিক, ধর্মীয় প্রভৃতি শিক্ষা দানের মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হতে সাহায্য করে।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত পরিবারটি সন্তানের প্রাতিষ্ঠানিক পড়ালেখা যে সহযোগিতা করে তা পরিবারের শিক্ষামূলক কাজকে নির্দেশ করে।