উদ্দীপকে বর্ণিত পরিবারটি হলো যৌথ পরিবার। নিচে তা বিশ্লেষণ করা হলো :
আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার। যথা– অণু পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। যৌথ পরিবার বলতে ওই পরিবারকে বোঝায়, যেখানে বিবাহিত পুত্ররা তাদের স্ত্রী, সন্তানসহ পিতা-মাতার সাথে বসবাস করে। এই ধরনের পরিবার মূলত কয়েকটি একক পরিবারের সমষ্টি। যৌথ পরিবারে অনেক সময় নিকট আত্মীয়-স্বজনও থাকতে পারে।
উদ্দীপকের ফাইয়াজদের পরিবার আকারের ভিত্তিতে একটি যৌথ পরিবার। কেননা তাদের পরিবারে তার দাদা-দাদী, বাবা-মা এবং চাচা ও ফুফু বাস করেন। ফাইয়াজ ও তার বাবা মা মিলে একটি একক পরিবার। আবার তার, দাদা দাদি চাচা, ফুফু মিলেও একটি একক পরিবার। অর্থাৎ এখানে দুইটি একক পরিবার একত্রে বাস করে। যেহেতু উপরের আলোচনা অনুযায়ী একের অধিক একক পরিবারের সমন্বয়ে যৌথ পরিবার গড়ে উঠে সেহেতু উদ্দৌপকে পর্ণিত পরিবারটি একটি যৌথ পরিবার।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত ফাইয়াজদের পরিবারটি হলো একটি যৌথ পরিবার।