শেয়ারFacebookWhatsApp

প্রতিষ্ঠান কি?

উত্তর: ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপই হচ্ছে প্রতিষ্ঠান।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

প্রতিষ্ঠান কি?

উদ্দীপক

কৃষক পরিবারের ছেলে রফিক ঢাকায় এসে একটি শিল্পগোষ্ঠীতে চাকরি করে। মামাতো বোন স্বর্ণাকে বিয়ে করে সে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। রফিকের বাবা-মা গ্রামের বাড়িতেই থেকে যায়।

Chittagong · 2021

উত্তর

ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপই হচ্ছে প্রতিষ্ঠান।

উত্তর

বিবাহ হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের বিভিন্ন আচরণ অনুষ্ঠান থাকলেও এর আইনগত দিকও রয়েছে। আইনগত দিক থেকে এটি একটি সামাজিক চুক্তি। নৃবিজ্ঞানী ম্যালিনোস্কির মতে, একজন নারী এবং একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন পালনের একটি চুক্তিই হচ্ছে বিবাহ। আর এতে উভয় পক্ষেরই যেমন কিছু দায়িত্ব থাকে তেমনি আইনগত অধিকারও থাকে। তাই বিবাহ একটি সামাজিক চুক্তি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি হলো বিষম কাজিন বিবাহ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাত্র পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহকে মূলত চার ভাগে বিভক্ত করা যায়। যেমন লেভিরেট বিবাহ সরোরেট বিবাহ, সমান্তরাল কাজিন বিবাহ এবং বিষম কাজিন বিবাহ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষম কাজিন বিবাহ। বিষম কাজীন বিবাহ হচ্ছে এমন একটি বিবাহ ব্যবস্থা যেখানে মামাতো ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়। অর্থাৎ যখন পাত্র-পাত্রী উভয়ই মামাতো ও ফুফাতো ভাই বোন হয় তখন সেটিকে বিষম কাজীন বিবাহ ব্যবস্থা বলা হয়। আমাদের দেশে মুসলিম সমাজে এই ধরনের বিবাহ ব্যবস্থা বেশি দেখা যায় উদ্দীপকেও রফিকের বিবাহের ক্ষেত্রে দেখা যায় সে তার মামাতো বোন স্বর্ণাকে বিয়ে করেছে। যেহেতু সে তার মামাতো বোনকে বিবাহ করেছে তাই কাজিন বিবাহ ব্যবস্থার সংজ্ঞা অনুসারে এটি বিষম কাজিন বিবাহ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি হলো বিষম কাজিন বিবাহ।

উত্তর

রফিকের পরিবার গঠন তথা নয়াবাস ও একক পরিবার সমাজের বর্তমান বাস্তবতা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বিবাহের পরে যখন কোন নবদম্পতি স্বামীর পিতৃগৃহে অথবা স্ত্রীর পিতৃগৃহে বসবাস না করে বরং নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে। এছাড়াও তাদের রফিকের পরিবারের শুধু রফিক ও তার স্ত্রী বসবাস করে তাই এটি একটি একক পরিবারও। পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হলেও আমাদের সমাজেও বর্তমানে নয়াবাস ও একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণত শিল্পায়ন ও নগরায়নের ফলে অনেক মানুষই কর্মসংস্থানের জন্য শহর ও শিল্প এলাকায় বসবাস মুখী হচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়নের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে আর সেদিকে মানুষের বসবাস বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও একই বাড়িতে ঘরবাড়ির সংকুলান না হওয়ায় এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদী চিন্তাভাবনার কারণে এবং স্বাধীনভাবে বসবাস করার মনোবৃত্তি থেকেও নয়াবাস ও একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, নয়াবাস ও একক পরিবার সমাজের বর্তমান বাস্তবতা।
HSCSociology 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।