শেয়ারFacebookWhatsApp

বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?

উত্তর: সমাজ গঠনের মূল উপাদান হলো জ্ঞাতি সম্পর্ক। আর জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হলো বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। একক বিবাহ থেকে যে আত্মীয়তার ভিত্তি রচিত হয় তাই বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। বিশিষ্ট নৃবিজ্ঞানী মর্গানের মতে, এ ধরনের আত্মীয়তার ব্যবস্থা ব্যক্তিগত বিয়ের কারণ। তিনি আরো বলেন, যেখানেই থাকুক না কেন বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক একই রকম। অর্থাৎ, এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে রক্ত সম্পর্ক বা প্রত্যেক আত্মীয় ব্যক্তিকে নির্দিষ্ট করে সম্বোধন করা সম্ভব। যেমন- ভাইয়ের ছেলেকে ভাতিজা বলি, আর বাবার ভাইয়ের ছেলেকে চাচাতো ভাই।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?

উদ্দীপক

রতনপুরের আমিনুল ইসলামের দুই ছেলে। বড় ছেলে সবুজ ঢাকায় পড়ালেখা করে। আর ছোট ছেলে লাল প্রাইমারী স্কুল পাসের পর বাবার ক্ষেত খামার দেখাশুনা করে। পড়ালেখা শেষ করে সবুজ একটি চাকরি পাওয়ায় স্ত্রীসহ সেখানেই বসবাস শুরু করে। অন্যদিকে লাল এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করতে থাকে।

Dhaka · 2017

উত্তর

বিশিষ্ট সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি দুইটি। যথা- অঞ্চল এবং সম্প্রদায়গত অনুভূতি।

উত্তর

সমাজ গঠনের মূল উপাদান হলো জ্ঞাতি সম্পর্ক। আর জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হলো বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। একক বিবাহ থেকে যে আত্মীয়তার ভিত্তি রচিত হয় তাই বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। বিশিষ্ট নৃবিজ্ঞানী মর্গানের মতে, এ ধরনের আত্মীয়তার ব্যবস্থা ব্যক্তিগত বিয়ের কারণ। তিনি আরো বলেন, যেখানেই থাকুক না কেন বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক একই রকম। অর্থাৎ, এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে রক্ত সম্পর্ক বা প্রত্যেক আত্মীয় ব্যক্তিকে নির্দিষ্ট করে সম্বোধন করা সম্ভব। যেমন- ভাইয়ের ছেলেকে ভাতিজা বলি, আর বাবার ভাইয়ের ছেলেকে চাচাতো ভাই।

উত্তর

বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত লাল যে পরিবার গঠন করেছে তা হলো পিতৃবাস পরিবার। বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবার হলো ঐ পরিবার যে পরিবারে বিয়ের পর স্ত্রী নিজ পৈতৃক বাড়িতে বসবাস না করে স্বামীর পিতৃগৃহে বসবাস করে। বাংলাদেশের মুসলমান ও হিন্দু সমাজে পিতৃবাস পরিবার ব্যবস্থা চালু রয়েছে। উদ্দীপকে দেখতে পাই, আমিনুল ইসলামের ছোট ছেলে লাল প্রাইমারি স্কুল পাস করে বাবার ক্ষেত খামার দেখাশুনা করছে এবং এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করছে। লাল-এর এই পিতৃগৃহে বসবাস পিতৃবাস পরিবারকেই নির্দেশ করছে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, লাল বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে যে পরিবার গঠন করেছে তা পিতৃবাস পরিবার।

উত্তর

শিক্ষার প্রসার এবং নগরায়ণের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে যৌথ পরিবার থেকে একক পরিবারের রূপ পরিগ্রহ করছে- উদ্দীপকের আলোকে এর কারণ ব্যাখ্যা করা হলো: বর্তমান যুগ আধুনিক ও বিশ্বায়নের যুগ। এই আধুনিকতার যুগে মানুষ যেমন শিক্ষিত হচ্ছে তেমনি তাদের চিন্তা চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন। পরিবর্তনের ফলস্বরূপ তারা পরিবারের সদস্যদের নিয়েও ভিন্নভাবে চিন্তাভাবনা করে। পরিবার এখন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যৌথ পরিবারে ছেলে-মেয়েদের পড়াশুনার ব্যাঘাত ঘটতে পারে ভেবে একক পরিবারে মানুষ এখন আগ্রহী। ফলে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে পরিণত হচ্ছে। বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে শহরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে অনেকেই চাকরির জন্য বাধ্য হয়ে যৌথ পরিবার ভেঙে শহরে অণু বা একক পরিবার গঠন করছে। তাছাড়া অনেকেই মনে করে যৌথ পরিবারের তুলনায় ছোট পরিবার সুযোগ-সুবিধার অনুকূল। কারণে মানুষ একক পরিবার গড়ে তুলতে আগ্রহী। উপর্যুক্ত আলোচনা শেষে একথা নির্দ্বিধায় বলা যায়, শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবার ব্যবস্থার রূপ ধারণ করছে।
HSCSociology 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।