শেয়ারFacebookWhatsApp

তাহসিন ও সামির পরিবারের মধ্যে কোন পরিবারটি পরিবারের সকল কাজ সুন্দরভাবে সম্পাদন করে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর: তাহসিনের একক পরিবার এবং সামির যৌথ পরিবারের মধ্যে তাহসিনের একক পরিবারটি পরিবারের সকল কাজ সুন্দরভাবে সম্পাদন করে বলে আমি মনে করি। স্বামী-স্ত্রী এবং তাদের এক বা একাধিক অবিবাহিত সন্তানকে নিয়ে অণু বা একক পরিবার গঠিত। বর্তমান বাংলাদেশে একক পরিবারের সংখ্যাই সর্বাধিক ও জনপ্রিয়। কারণ একক পরিবারে সন্তানদের উন্নত জীবন গঠনের সিদ্ধান্তে কোনো বাধা থাকে না এবং পরিবারে সবার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে। কিন্তু যৌথ পরিবারে এ রকম কোনো স্বাধীনতা থাকে না। আবার যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি হওয়ায় সবার চাহিদা পূরণ করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। যা অনেক সময় পূরণ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু একক পরিবারে সদস্য সংখ্যা কম এবং চাহিদাও কম। তাই সবার চাহিদা পূরণে তেমন কষ্ট হয় না বললেই চলে। অনেক মা-বাবা তাদের আর্থিক সচ্ছলতা এবং সন্তানদের উন্নত জীবনযাপনের লক্ষ্যে যৌথ পরিবার ভেঙে শহর এলাকায় গিয়ে একক পরিবার গঠন করে। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারকেই বেশি গুরত্ব দিয়ে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান যে, যৌথ পরিবারের চেয়ে একক পরিবারে পরিবারের যাবতীয় কার্যবলি সম্পাদন করা সহজ এবং এই কারণে একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

তাহসিন ও সামির পরিবারের মধ্যে কোন পরিবারটি পরিবারের সকল কাজ সুন্দরভ…

উদ্দীপক

তাহসিন তার বাবা-মার সাথে ঢাকায় একটি ফ্ল্যাটে বসবাস করে। তাহসিনের পরিবারে তার বাবাই প্রধান। অন্যদিকে, তাহসিনের বন্ধু সামি গ্রামে বাস করে। সামিদের পরিবারে দাদা-দাদি, বাবা-মা, চাচা-ফুপুসহ সদস্য সংখ্যা হলো ১০ জন। সামিদের পরিবারে সামির দাদা হলো প্রধান।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

পরিবার হলো বিবাহ ও রক্ত সম্পর্ক দ্বারা যুক্ত মানুষের একটি ক্ষুদ্র দল যারা স্বামী-স্ত্রী, সন্তান, ভাই-বোন, মা-বাবা ইত্যাদি সামাজিক সম্পর্কে পরিচিত।

উত্তর

মৃত স্বামীর যেকোনো ভাইয়ের সাথে বিধবা মহিলার বিবাহকে লেভিরেট বিবাহ রীতি বলে আখ্যা দেওয়া হয়। এ রীতি অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তার বিধবা স্ত্রী মৃত স্বামীর যেকোনো ভাইকে বিবাহ করে। অনেক ক্ষেত্রে এটি দেবর বিবাহ বলে পরিচিত। পক্ষান্তরে, কোনো ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করবে এমন রীতিই হচ্ছে সরোরেট। এটি শ্যালিকা বিবাহ বলেও পরিচিত। অর্থাৎ লেভিরেট এবং সরোরেট পদ দুটি যথাক্রমে মৃত স্বামীর ভাই এবং মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি বোঝাতে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে তাহসিন ও সামির পরিবারের ধরন দুটি হলো যথাক্রমে অণু বা একক পরিবার এবং যৌথ পরিবার। আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম ধরন হলো অণু বা একক 'পরিবার। যে পরিবারে কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রী এবং তাদের। অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অণু বা একক পরিবার বলা হয়। এ ধরনের পরিবারে সর্বোচ্চ দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। যেমনটি উদ্দীপকের তাহসিনের ক্ষেত্রে দেখা যায়। অন্যদিকে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। এ ধরনের পরিবারে সাধারণত মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি, ও তাদের সন্তান-সন্তাতি, ফুফুসহ ঘনিষ্ঠ নিকট আত্মীয়রা বাস করে। সাধারণত গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়। উদ্দীপকের সামির পরিবারটিও যৌথ পরিবারকে নির্দেশ করে। কারণ তার পরিবার গ্রামে বাস করে এবং তার পরিবারে দাদা-দাদি, মা-বাবা, চাচা, ফুফু সবাই একত্রে বাস করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, তাহসিন ও সামির পরিবার দুটি যথাক্রমে একক পরিবার ও যৌথ পরিবারকে নির্দেশ করে।

উত্তর

তাহসিনের একক পরিবার এবং সামির যৌথ পরিবারের মধ্যে তাহসিনের একক পরিবারটি পরিবারের সকল কাজ সুন্দরভাবে সম্পাদন করে বলে আমি মনে করি। স্বামী-স্ত্রী এবং তাদের এক বা একাধিক অবিবাহিত সন্তানকে নিয়ে অণু বা একক পরিবার গঠিত। বর্তমান বাংলাদেশে একক পরিবারের সংখ্যাই সর্বাধিক ও জনপ্রিয়। কারণ একক পরিবারে সন্তানদের উন্নত জীবন গঠনের সিদ্ধান্তে কোনো বাধা থাকে না এবং পরিবারে সবার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে। কিন্তু যৌথ পরিবারে এ রকম কোনো স্বাধীনতা থাকে না। আবার যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি হওয়ায় সবার চাহিদা পূরণ করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। যা অনেক সময় পূরণ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু একক পরিবারে সদস্য সংখ্যা কম এবং চাহিদাও কম। তাই সবার চাহিদা পূরণে তেমন কষ্ট হয় না বললেই চলে। অনেক মা-বাবা তাদের আর্থিক সচ্ছলতা এবং সন্তানদের উন্নত জীবনযাপনের লক্ষ্যে যৌথ পরিবার ভেঙে শহর এলাকায় গিয়ে একক পরিবার গঠন করে। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারকেই বেশি গুরত্ব দিয়ে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান যে, যৌথ পরিবারের চেয়ে একক পরিবারে পরিবারের যাবতীয় কার্যবলি সম্পাদন করা সহজ এবং এই কারণে একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।