বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে লাল যে পরিবার গঠন করেছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত লাল যে পরিবার গঠন করেছে তা হলো পিতৃবাস পরিবার। বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবার হলো ঐ পরিবার যে পরিবারে বিয়ের পর স্ত্রী নিজ পৈতৃক বাড়িতে বসবাস না করে স্বামীর পিতৃগৃহে বসবাস করে। বাংলাদেশের মুসলমান ও হিন্দু সমাজে পিতৃবাস পরিবার ব্যবস্থা চালু রয়েছে। উদ্দীপকে দেখতে পাই, আমিনুল ইসলামের ছোট ছেলে লাল প্রাইমারি স্কুল পাস করে বাবার ক্ষেত খামার দেখাশুনা করছে এবং এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করছে। লাল-এর এই পিতৃগৃহে বসবাস পিতৃবাস পরিবারকেই নির্দেশ করছে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, লাল বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে যে পরিবার গঠন করেছে তা পিতৃবাস পরিবার।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে লাল যে পরিবার গঠন করেছে তার ব্যাখ্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর