উদ্দীপকে উল্লেখিত পরিবার তথা যৌথ পরিবারের কার্যাবলি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে— উক্তিটির সাথে আমি একমত।
পরিবার মানুষের গোষ্ঠীগত জীবনে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। যেমন- সন্তান প্রজনন ও লালন-পালন, সামাজিকীকরণ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রভৃতি। তবে বর্তমানে শিল্পায়ন, নগরায়ণ, অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের ফলে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। এ ধরনের পরিবারের স্থলে একক পরিবার জায়গা করে নিচ্ছে। ফলে যৌথ পরিবারের কর্মকাণ্ডতেও এসেছে নানা পরিবর্তন।
ব্যক্তির সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার। যৌথ পরিবারব্যবস্থা পরিবর্তন হওয়ার ফলে এখন আর আগের মতো পরিবারের সবাই মিলে একসাথে খাদ্যগ্রহণ, ঘুরতে যাওয়া, আনন্দ ভাগাভাগি করা প্রভৃতি বিষয়গুলো হচ্ছে না। ফলে দেখা যায়, শিশুর সামাজিকীকরণও যথার্থভাবে হচ্ছে না। এছাড়া বর্তমানে একক পরিবার ব্যবস্থায় শিশুর লালন-পালন, রক্ষণাবেক্ষণে দাদা-দাদি, চাচা-চাচির স্থানে জায়গা করে নিচ্ছে ডে-কেয়ার হোম, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলছে।
উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বর্তমান পরিবর্তিত সমাজ কাঠামোর প্রেক্ষাপটে যৌথ পরিবারের কার্যাবলিতেও এসেছে নানা পরিবর্তন।