শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু কোন ধরনের জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু প্রথাগত জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত। স্থানীয় সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক। সাধারণত একই পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটিই প্রথাগত জ্ঞাতি সম্পর্কের বন্ধন। বাংলাদেশে প্রথাগত বন্ধন খুব লক্ষ করা যায়। দোস্ত, মিতা, বন্ধু, সখী, ধর্মভাই, ধর্মবোন ইত্যাদি প্রথাগত জ্ঞাতিসম্পর্কের উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। তাদের মধ্যকার এই সম্পর্ক পূর্বোক্ত আলোচনায় আলোচিত প্রথাগত বন্ধনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিন প্রথাগত জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু কোন ধরনের জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত?…

উদ্দীপক

বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। জলিল সাহেব একজন সজ্জন ব্যক্তি। তিনি অনেক মেধাবী দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকা এলে তার বাসায়ই ওঠে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

লোকাচার হলো মানুষের জীবন প্রণালির সাধারণ আচরণ পদ্ধতি যা মানুষ গোষ্ঠীজীবনে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে।

উত্তর

কাঙ্ক্ষিত পরিবর্তন বলতে প্রগতিকে বোঝায়। প্রগতির ক্ষেত্রে বাহ্যিক লক্ষ্য বিদ্যমান থাকে। সামনের দিকে অগ্রসর হওয়ার নামই প্রগতি। সমাজের কোনো পরিবর্তন যখন নির্দিষ্ট লক্ষ্য অভিমুখে পরিচালিত হয় তখন সেই কাঙ্ক্ষিত পরিবর্তনকেই প্রগতি হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিনু প্রথাগত জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত। স্থানীয় সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়ার যে বন্ধন তাই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক। সাধারণত একই পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটিই প্রথাগত জ্ঞাতি সম্পর্কের বন্ধন। বাংলাদেশে প্রথাগত বন্ধন খুব লক্ষ করা যায়। দোস্ত, মিতা, বন্ধু, সখী, ধর্মভাই, ধর্মবোন ইত্যাদি প্রথাগত জ্ঞাতিসম্পর্কের উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, বিনু ১০ দিনের একটি প্রশিক্ষণ কোর্সে ঢাকায় এসে তার বাবার বাল্যবন্ধু জলিল সাহেবের বাসায় ওঠে। তাদের মধ্যকার এই সম্পর্ক পূর্বোক্ত আলোচনায় আলোচিত প্রথাগত বন্ধনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জলিল সাহেবের সাথে বিন প্রথাগত জ্ঞাতিসম্পর্কের বন্ধনে আবদ্ধ।

উত্তর

জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার ও সমাজকাঠামো গড়নের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। যেমনভাবে উদ্দীপকের জলিল সাহেব তার আত্মীয়স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করছেন। উদ্দীপকে লক্ষণীয়, জলিল সাহেব তার দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকায় এলে তার বাসাতেই সবাই ওঠে এবং তিনি তাদের অপ্যায়ন ও সহযোগিতা করে থাকেন, যা জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্বকে নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন জ্ঞাতিরা একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনিভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, জলিল সাহেবের কর্মকান্ড সমাজ ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামাজিক সংহতি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।