'জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে'-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার ও সমাজকাঠামো গড়নের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। যেমনভাবে উদ্দীপকের জলিল সাহেব তার আত্মীয়স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করছেন। উদ্দীপকে লক্ষণীয়, জলিল সাহেব তার দরিদ্র আত্মীয়দের পড়ালেখার খরচ দেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গ্রামের আত্মীয়স্বজন ঢাকায় এলে তার বাসাতেই সবাই ওঠে এবং তিনি তাদের অপ্যায়ন ও সহযোগিতা করে থাকেন, যা জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্বকে নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন জ্ঞাতিরা একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনিভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, জলিল সাহেবের কর্মকান্ড সমাজ ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামাজিক সংহতি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'জলিল সাহেবের কর্মকান্ডে বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের গ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর