ঘটনা-১ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ হলো সরোরেট বিবাহ। বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে বিবাহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- লেভিরেট বিবাহ এবং সরোরেট বিবাহ। সরোরেট বিবাহ বলতে কোনো ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করলে সে তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করবে। এ রীতির বিবাহ শ্যালিকা বিবাহ নামেও পরিচিত। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই নিতু মারা যায়। এক সময় পারিবারিক সিদ্ধান্তে নিতুর ছোট বোনের সাথে তার বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ নিতুর বর তার শ্যালিকাকে বিবাহ করেন। এ ধরনের বিবাহ পূর্বোক্ত আলোচনায় আলোচিত সরোরেট বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ঘটনা-১ এ সংঘটিত বিবাহটি সরোরেট বিবাহকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর