ঘটনা-১ ও ঘটনা-২ সমাজজীবনে কী ভূমিকা রাখবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ঘটনা-১ এর সরোরেট বিবাহ এবং ঘটনা-২ এর ক্রস কাজিন বিবাহ সমাজজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। ফুপাতো বা মামাতো ভাইবোনের মধ্যকার বিবাহকে বলা হয় ক্রস কাজিন বিবাহ। উদ্দীপকের ঘটনা-২এর শফিক তার মামাতো বোন মিমিরি সাথে বিবাহ বনধনে আবদ্ধ হয়। অর্থাৎ শফিক ক্রস কাজিন বিবাহে আবদ্ধ হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থকে সরোরেট বিবাহ এবং ক্রস কাজিন বিবাহ বিশেষ তাৎপর্যপূর্ণ। মৃত স্ত্রীর কোনো সন্তান থাকলে আর এই অবস্থায় সরোরেট বিবাহ সম্পন্ন হলে সন্তান যত্ন ও লালন-পালনের নিশ্চয়তা পায় এবং শিশুর মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হয়। কারণ শিশু তার খালামনিকে স্বাভাবিকভাবে মায়ের মতোই পেয়ে থাকে। এ ধরনের বিবাহের দ্বারা দুই পরিবারের মধ্যে আগে থেকে বিদ্যমান থাকা-আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন থাকে। আবার ক্রস কাজিন বিবাহের ক্ষেত্রে দেখা যায়, দুই পরিবারের সদস্যরা আগে থেকেই পূর্ব পরিচিত থাকে। ফলে নব দম্পতির মধ্যে বোঝাপড়া খুব ভালো হয়। এছাড়া পারিবারিক জীবনে কোনো সমস্যা দেখা দিলে আত্মীয়তার সম্পর্কের জেড়ে উভয় পরিবারই সুষ্ঠু সমাধান করে থাকেন। কার্যত দুই পরিবারের মধ্যে অটুট সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করতে সরোরেট এবং ক্রস কাজিন বিবাহের ভূমিকা অপরিসীম। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখা এবং সন্তানদের সঠিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করার জন্য সরোরেট ও ক্রস কাজিন বিবাহ বিশেষ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ ও ঘটনা-২ সমাজজীবনে কী ভূমিকা রাখবে? যুক্তিসহ মতামত দাও।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর