প্রিয়ার চাচার পরিবারটি পরিবারের কোন বিভাগের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রিয়ার চাচার পরিবারটি পরিবারের যে বিভাগের প্রতিনিধিত্ব করে তা হলো যৌথ পরিবার। যে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, ভাই-বোন, মাতা-পিতা, দাদা-দাদি এমনকি নিকট আত্মীয়ের সদস্যরা একত্রে বসবাস করে সে পরিবারকে যৌথ পরিবার বলে। এরূপ পরিবারে উৎপাদন, উপার্জন, ব্যয়, সেবা ও খাদ্যগ্রহণ সবই পরিবারের কর্তা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পিতা বা বয়োজ্যেষ্ঠ পুরুষ পরিবারের কর্তা। মাতা এর কেন্দ্রস্থল এবং সন্তান-সন্ততি এর ভবিষ্যৎ। এ ধরনের পরিবার আকার ও আয়তনের দিক থেকে বড় হয়। উদ্দীপকের প্রিয়া তার পরিবারসহ ঢাকায় থাকে। গ্রামে তার দাদা-দাদি, চাচা-চাচি ও চাচাতো ভাই-বোনেরা একই পরিবারে বসবাস করে। প্রিয়ার চাচা তার ছেলে-মেয়ে ও দাদা-দাদিকে নিয়ে একত্রে বাস করে, যা যৌথ পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায় যে, প্রিয়ার চাচার পরিবারটি যৌথ পরিবাকে প্রতিনিধিত্ব করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
প্রিয়ার চাচার পরিবারটি পরিবারের কোন বিভাগের প্রতিনিধিত্ব করে? ব্যাখ…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর