শহর এলাকায় প্রিয়ার মতো পরিবারের আধিক্য বেশি- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, শহর এলাকায় প্রিয়ার মতো পরিবারের তথা অণু পরিবারের আধিক্য বেশি, বক্তব্যটির সাথে আমি একমত। যখন একজন স্বামী, একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে পরিবার গঠন করে তখন তাকে অণু পরিবার বলে। আমেরিকান সমাজে এ পরিবারের প্রচলন বেশি। তবে ইদানীং আমাদের দেশেও ক্রমাগত যৌথ পরিবার ভেঙে অণু পরিবার সৃষ্টি হচ্ছে। উদ্দীপকের রসুলপুর গ্রামের প্রিয়া তার বাবা-মায়ের সাথে ঢাকায় বসবাস করে যা অণু বা একক পরিবারকে নির্দেশ করে। বর্তমানে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টির প্রধান কারণ হচ্ছে শহরের শিল্প কারখানায় চাকরি করার কারণে শ্রমিকগণ সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছে। শিল্প নগরীর বাসস্থান স্বল্পতা, স্বল্প মজুরি প্রভৃতি কারণে পরিবারে সব সদস্যদের নিয়ে এক সাথে বসবাস করা সম্ভব হয় না। ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষার প্রসার, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের ধারণা, আর্থিক দুরবস্থা, ব্যক্তিত্বের সংঘাত এমনকি নেহায়েত ভুল বোঝাবুঝির কারণেও শহরাঞ্চলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, শহর এলাকায় অণু বা একক পরিবারের সংখ্যাই বেশি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শহর এলাকায় প্রিয়ার মতো পরিবারের আধিক্য বেশি- তুমি কি একমত? যুক্তি দাও।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর