বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে ফারুক যে পরিবার গঠন করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে ফারুক যে পরিবার গঠন করেছে তা হলো মাতৃবাস পরিবার। বিবাহের পর নব দম্পতি যদি স্ত্রীর মাতৃগৃহে বসবাস করে তবে সেই পরিবারকে মাতৃবাস পরিবার বলে। বাংলাদেশের গারো ও খাসিয়া উপজাতির মধ্যে সাধারণত এ ধরনের পরিবার দেখা যায়। বাংলাদেশের সমাজে যদিও পিতৃবাস রীতি অনুসৃত হয় তথাপি কখনোবা বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষাপটে মাতৃবাস রীতিও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, সাদিকুল সাহেবের ছেলে ফারুক একটি কৃষক পরিবারে বিবাহ করে এবং একটি বিশেষ কারণে শ্বশুরবাড়িতে বসবাস করে। শ্বশুরবাড়িতে বাস করার বৈশিষ্ট্য উপরে আলোচিত বিবাহোত্তর মাতৃবাস পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে উদ্দীপকের ফারুক মাতৃবাস পরিবার গঠন করেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে ফারুক যে পরিবার গঠন করেছে তা ব্যাখ্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর