শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে শফিকের পরিবার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- উদ্দীপকের আলোকে এর কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শফিকের পরিবারটি নয়াবাস পরিবারকে নির্দেশ করছে। শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে এ ধরনের পরিবার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ অর্থে নয়াবাস পরিবার বলতে নববিবাহিত দম্পতি বিবাহের পর স্বামীর পিতার গৃহে কিংবা স্ত্রী পিতার গৃহে গমন না করে নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করাকে বোঝায়। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সমাজেও নয়াবাস পরিবারের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে অনেকেই শহর বা শিল্প এলাকায় বিবাহোত্তর নয়াবাস জীবন কাটায়। উদ্দীপকে শফিকের ক্ষেত্রেও আমরা নয়াবাস পরিবার গঠন করতে দেখি। কারণ পড়াশোনা শেষ করার পর শফিক বিবাহ করে এবং সরকারি চাকরি করার কারণে সে স্ত্রীসহ শহরে বসবাস শুরু করে। নয়াবাস রীতিতে বিবাহিত দম্পতি বাবা-মার সাথে না থেকে নতুন কোনো জায়গায় বসবাস করতে হয়। শিল্পায়ন ও নগরায়ণের ফলে নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে এবং শিক্ষার ব্যাপক প্রসার ও বিস্তারের কারণে নয়াবাস পরিবারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে শফিকের পরিবার ক্রমান্বয়ে বৃদ্ধি প…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর