রীনার দাদা-দাদি রীনাদের পরিবারের কোন ধরনের কার্যাবলি পালন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রীনার দাদা-দাদি রীনার পরিবারের শিশুর রক্ষণাবেক্ষণ এবং সামাজিকীকরণের কার্যাবলি পালন করেছেন। মানব সমাজে পরিবারের কার্যাবলি বহুমাত্রিক। সন্তান প্রজনন থেকে শুরু করে লালন-পালন এবং তাদের সুষ্ঠু বিকাশে পরিবার গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে। সন্তানের রক্ষণাবেক্ষণ, সামাজিকীকরণ মূল্যবোধের শিক্ষার প্রাথমিক কেন্দ্রস্থল হচ্ছে পরিবার। সেই সাথে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি সবার সাথে থেকে নৈতিক শিক্ষা এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই অর্জন হয়। উদ্দীপকে দেখা যায়, রীনার, বাবা-মা চাকরিজীবী। কাজের প্রয়োজনে অধিকাংশ সময় বাইরে থাকেনী এদিকে রীনা তার ছোট ভাইকে নিয়ে স্কুল শেষে দাদা-দাদির সাথে বাসায় সময় কাটায়। অর্থাৎ মা-বাবার অনুপস্থিতিতে রীনার দাদা-দাদি রীনা এবং তার ছোট ভাইয়ের দেখাশোনা করেন। একই সাথে রীনা ও তার ভাইয়ের মানষিক বিকাশ সাধনে ভূমিকা রাখেন, যা উপরে আলোচিত পরিবারের রক্ষণাবেক্ষণ ও সামাজিকীকরণ কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রীনার দাদা-দাদি রীনাদের পরিবারের কোন ধরনের কার্যাবলি পালন করছেন? ব্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর