উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি হলো পরিবার। সাধারণভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যখন একত্রে বসবাস করে এবং সন্তান জন্মদান ও লালন-পালনের সামাজিক স্বীকৃতি পায় তখন তাকে পরিবার বলা হয়। পরিবারের মাধ্যমেই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ, সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা এবং ব্যক্তির শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত হয়। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য পরিবার সর্বদা একটি সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে দেখা যায়, শরীফ সাহেব তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার রামপুরায় বাস করে। তার দুই সন্তান দেশের নামকরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। এছাড়া তিনি একটি সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত। উক্ত সংগঠনটির অস্তিত্ব সার্বজনীন এবং এটি শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পরিবার নামক প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি পরিবারকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সামাজিক সংগঠনটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর