উদ্দীপকে উল্লেখিত পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রকির পরিবারটি অণু বা একক পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো অনু বা একক পরিবার। যে পরিবারের কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রীসহ তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এই ধরনের পরিবারের সাধারণত দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। একক পরিবার মূলত নগরায়নেরই ফল। কেননা নগরায়নের পরে শহরে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বহু মানুষ শহরে বসবাস শুরু করে। যার ফলে তারা গ্রামে যৌথ পরিবারে থাকলেও শহরে এসে আলাদা পরিবার গঠন করায় সেগুলো একক পরিবারে পরিণত হয়। আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই ধরনের পরিবারই পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায় রকি তার স্ত্রী এবং সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরিবারের গঠন অনুসারে যেহেতু স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করলে সেটি একক পরিবারকে নির্দেশ করে তাই সজলের পরিবারটি একক পরিবার। তাছাড়াও রকির পরিবারে শুধু দুই প্রজন্মের প্রতিনিধি তথা রকি এবং তার সন্তানরা থাকে। উক্ত বৈশিষ্ট্য গুলো একক পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের রকির পরিবারটি অণু বা একক পরিবার।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর