উদ্দীপকে ছকের (?) চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকের "?" চিহ্নিত স্থানে পাঠ্য বইয়ের জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়কে নির্দেশ করছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জ্ঞাতি সম্পর্ক হল মানব জীবনে এর একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রাচীন কিংবা আধুনিক প্রায় সব সমাজেই জ্ঞাতিসম্পর্ক হচ্ছে সমাজ কাঠামোর চাবিকাঠি। যেকোনো সমাজের সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে এই জ্ঞাতিসম্পর্ক। পারিভাষিক অর্থে, "জ্ঞাতি সম্পর্ক বলতে সেই সামাজিক সম্পর্ককে বোঝায় যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে প্রকৃত ও অনুমিত ভাবে রক্ত সম্পর্কের বন্ধনে আবদ্ধ।" জ্ঞাতি সম্পর্ক সাধারণত চার ধরনের। একজন পুরুষ ও একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকে বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক বলা হয়। সাধারণত রক্তের সম্পর্কের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি হয় তাকে জৈবিক বা রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক বলা হয়। বৈবাহিক বন্ধন এবং রক্ত সম্পর্কিত বন্ধন বহির্ভূত কোন ব্যক্তির সাথে যখন স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে ওঠে তখন সেটি কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক। এছাড়াও আরেক ধরনের জ্ঞাতি সম্পর্ক লক্ষ্য করা যায়। এটি হচ্ছে কৃত্রিম বা প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। এই সম্পর্ককে আত্মীয়তার সম্পর্ক বলা হয়। আধুনিক সমাজ ব্যবস্থায় রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। মোটকথা বিভিন্ন ধরনের বন্ধন এর মাধ্যমে এই জ্ঞাতি সম্পর্কে সৃষ্টি হয়। উদ্দীপকেও এই চারটি বন্ধনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেগুলো মূলত জ্ঞাতিসম্পর্কের প্রকারভেদ। তাই বলা যায়, উদ্দীপকের ছকের "?" চিহ্নিত স্থানে পাঠ্য বইয়ের জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়কে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছকের (?) চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়টিকে ন…
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর