শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরন ব্যতীত বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত আছে।" -বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের উক্ত বিবাহের ধরণ তথা সরোরেট বিবাহ ছাড়াও আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের বিবাহের দেখা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বিবাহ ব্যবস্থা হচ্ছে একক বিবাহ। একক বিবাহে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে বিবাহ হয়। তবে একজন পুরুষের যদি একাধিক মহিলার সাথে বিবাহ হয় তবে তাকে বহু স্ত্রী বিবাহ বলে। উদ্দীপকে সরোরেট বিবাহের কথা বলা হয়েছে। যে প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে তার শালিকার সাথে তার বিবাহ হয়। আবার যদি কোন মহিলার স্বামী মারা যায় সেক্ষেত্রে স্বামীর ভাইয়ের সাথে উক্ত মহিলার বিবাহ হয়। যাকে লেভিরেট বিবাহ বা ভ্রাতৃবিবাহও বলা হয়। এছাড়াও চাচাতো ভাই বোনের মধ্যে ও খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে সমান্তরাল কাজিনবিবাহ এবং মামাতো ভাই বোন ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে বিষম বিবাহ বলে। এই ধরনের বিবাহ আমাদের দেশে মুসলমান সমাজে বহুল প্রচলিত। আবার পাত্র পাত্রীর বর্ণের হিসাবে বিবাহ দুই প্রকার - অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সাধারণত হিন্দু সমাজে এরূপ বিবাহ পরিলক্ষিত হয়। যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আবার অন্যদিকে যখন নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রের বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। তবে বাংলাদেশে বহুল প্রচলিত বিবাহ হচ্ছে স্থিরকৃত বিবাহ। এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অভিভাবকরাই পাত্র-পাত্রীর মনোনয়ন করে বিবাহের সম্বন্ধ স্থির করে। এছাড়াও আরেক ধরনের বিশেষ বিবাহ প্রচলিত রয়েছে সেটি হল প্রেম গঠিত বিবাহ বা রোমান্টিক বিবাহ। এই ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজের ইচ্ছায়ই বিবাহ সম্পাদিত হয়

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

“উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরন ব্যতীত বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের ব…

উদ্দীপক

সিমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। গত মাসে তার বড় বোন সাহানা মারা গিয়েছে। বোনের দুটি সন্তানের অসহায়ত্বের কথা চিন্তা করে সিমা বাবা-মার কথা মতো তার বড়-বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025

উত্তর

'Ancient SocietySociety^{\prime} বইটির লেখক লুইস হেনরি মর্গান।

উত্তর

বিবাহ একটি প্রতিষ্ঠান যা সামাজিকভাবে স্বীকৃত। বিবাহের মাধ্যমে নারী-পুরুষ পারিবারিক জীবনে প্রবেশ করে এবং সমাজ স্বীকৃতভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে। পারিবারিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিবাহ হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সামাজিক নানা রীতিনীতি, ধর্ম, আচারের মাধ্যমে নারী-পুরুষের এ সম্পর্ক স্থাপন ও রক্ষা করা হয়। যে কারণে সামাজিক ক্ষেত্রে বিবাহের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাত্র-পাত্রীর পরিচয় এর ভিত্তিতে বিবাহের অন্যতম একটি উদাহরণ হল সরোরেট বিবাহ। এই প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মৃত্যু বরণ করলে তিনি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করেন। সাধারণত কোন মৃত নারী সন্তান রেখে গেলে তার লালন-পালন ও ভবিষ্যৎ নিরাপত্তা এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখার কথা চিন্তা করে এই ধরনের বিবাহ সংঘটিত হয়। শ্যালিকাকে বিবাহ করা হয় বলে এই ধরনের প্রথাকে শ্যালিকা বিবাহ রীতিও বলা হয়। উদ্দীপকের চিত্রেও ধরনের বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। সিমার বড় বোন সাহানা গত মাসে মারা গিয়েছে। সাহানার দুটি সন্তান আছে। আর তাই সাহানার সন্তানদের অসহায়ত্বের কথা চিন্তা করে সিমার বাবা-মা সাহানার স্বামীর সাথে সিমার বিয়ে দিতে চান এবং সিমাও তাদের কথাটি মেনে বিয়ে করতে রাজি হয়। অর্থাৎ উদ্দীপকে ও শালিকাকে বিয়ে করার বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের উক্ত বিবাহের ধরণ তথা সরোরেট বিবাহ ছাড়াও আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের বিবাহের দেখা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বিবাহ ব্যবস্থা হচ্ছে একক বিবাহ। একক বিবাহে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে বিবাহ হয়। তবে একজন পুরুষের যদি একাধিক মহিলার সাথে বিবাহ হয় তবে তাকে বহু স্ত্রী বিবাহ বলে। উদ্দীপকে সরোরেট বিবাহের কথা বলা হয়েছে। যে প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে তার শালিকার সাথে তার বিবাহ হয়। আবার যদি কোন মহিলার স্বামী মারা যায় সেক্ষেত্রে স্বামীর ভাইয়ের সাথে উক্ত মহিলার বিবাহ হয়। যাকে লেভিরেট বিবাহ বা ভ্রাতৃবিবাহও বলা হয়। এছাড়াও চাচাতো ভাই বোনের মধ্যে ও খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে সমান্তরাল কাজিনবিবাহ এবং মামাতো ভাই বোন ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে বিষম বিবাহ বলে। এই ধরনের বিবাহ আমাদের দেশে মুসলমান সমাজে বহুল প্রচলিত। আবার পাত্র পাত্রীর বর্ণের হিসাবে বিবাহ দুই প্রকার - অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সাধারণত হিন্দু সমাজে এরূপ বিবাহ পরিলক্ষিত হয়। যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আবার অন্যদিকে যখন নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রের বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। তবে বাংলাদেশে বহুল প্রচলিত বিবাহ হচ্ছে স্থিরকৃত বিবাহ। এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অভিভাবকরাই পাত্র-পাত্রীর মনোনয়ন করে বিবাহের সম্বন্ধ স্থির করে। এছাড়াও আরেক ধরনের বিশেষ বিবাহ প্রচলিত রয়েছে সেটি হল প্রেম গঠিত বিবাহ বা রোমান্টিক বিবাহ। এই ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজের ইচ্ছায়ই বিবাহ সম্পাদিত হয়
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।