উদ্দীপকে কোন কোন ধরনের পরিবার লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নয়াবাস পরিবার লক্ষ করা যায় ৷ বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারের একটি ধরন হলো নয়াবাস পরিবার। বিবাহের পর নবদম্পতি যদি স্বামী বা স্ত্রীর কারোর বাবার বাড়িতে নয় বরং নতুন কোনো আবাসস্থানে বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে । নয়াবাস পরিবারের বৈশিষ্ট্য হলো বিয়ের পর নববিবাহিত দম্পতি নগর বা শহরে এসে বসবাস শুরু করে। আধুনিক শিল্পায়িত সমাজে এ ধরনের পরিবারের সংখ্যাই বেশি দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, সাদেক ঢাকায় একটি ব্যাংকে চাকরি করে । বিয়ের পর সে স্ত্রীসহ ঢাকায় বসবাস শুরু করে। তবে তার মা-বাবা, ভাইবোন গ্রামে থাকেন। সাদেকের এরূপ পরিবারের ধরন মূলত উপরে আলোচিত নয়াবাস পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকটি মূলত নয়াবাস পরিবারকে ইঙ্গিত করে ৷
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কোন ধরনের পরিবার লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর