উদ্দীপকে সাদেকের মতো পরিবার ব্যবস্থা বর্তমানের বাস্তবতা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের সাদেকের মতো পরিবার ব্যবস্থা অর্থাৎ নয়াবাস পরিবার ব্যবস্থা বর্তমানের বাস্তবতা— মন্ত্রব্যটি যথার্থ । নয়াবাস পরিবারই বর্তমানকালের একটি চলমান বাস্তবতা। নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে বর্তমানে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবার ও নয়াবাস পরিবার গড়ে উঠছে। ফলে এখন বিয়ের পর দম্পতিরা বর বা কনে কারও বাড়িতে নয় বরং আলাদা করে নিজেরাই ঘর বাঁধছে। তাছাড়া শিক্ষার হার বৃদ্ধির কারণে শিক্ষিত হয়ে এখন ছেলেমেয়েরা চাকরি বা ব্যবসা করছে। ফলে তারা এখন আর চাইলেও পিতা- মাতার সাথে বা ভাইবোনের সাথে একত্রে বসবাস করতে পারছে না। এর বাইরেও প্রতিনিয়ত শহরাঞ্চলে বাড়ছে জীবনযাত্রার ব্যয় । যে ব্যয়ের সাথে পাল্লা দিয়ে কেউ স্বামী-স্ত্রী নিয়ে একক পরিবারের বাইরে যৌথ পরিবারের কথা ভাবতেও পারছে না। আবার নগর এলাকার বাইরে নাগরিক সুযোগ-সুবিধা স্কুল, কলেজ, হাসপাতালও তেমন নেই সেজন্য সবাই পাড়ি জমাচ্ছে শহরের দিকে । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাদেকের পরিবার গঠনের মতো নয়ারাস পরিবার ব্যবস্থাই বর্তমান সমাজের বাস্তবতা ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাদেকের মতো পরিবার ব্যবস্থা বর্তমানের বাস্তবতা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর