উদ্দীপকের ঘটনা-১ কোন ধরনের বিবাহ? উক্ত ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ হলো প্যারালাল কাজিন বিবাহ বা সমান্তরাল কাজিন বিবাহ । বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। পাত্র-পাত্রীর পরিচয়ের ভিত্তিতে বিবাহকে চার ভাগে ভাগ করা হয়। যথা— লেভিরেট বিবাহ, সরোরেট বিবাহ, সমান্তরাল কাজিন বিবাহ এবং বিষম কাজিন বিবাহ। সমান্তরাল কাজিন বিবাহ বলতে চাচতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝায়। সাধারণত মুসলিম সমাজে এ ধরনের বিবাহের প্রচলন লক্ষ করা যায়। উদ্দীপকের ঘটনা-১-এ সমান্তরাল কাজিন বিবাহ সংঘটিত হয়েছে। কেননা শাকিল তার চাচাতো বোনকে বিবাহ করে। আর এ ঘটনাকে উপরে আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায় যে, এটি সমান্তরাল কাজিন বিবাহ বা প্যারালাল কাজিন বিবাহ। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকের ঘটনা-১ দ্বারা মূলত সমান্তরাল কাজিন বিবাহকে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ কোন ধরনের বিবাহ? উক্ত ধরনটি ব্যাখ্যা কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর