উদ্দীপকের ঘটনা-২ কোন ধরনের বিবাহ? বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২-এ লেভিরেট বিবাহ সংঘটিত হয়েছে। এ ধরনের বিবাহের বিশেষ সামাজিক গুরুত্ব বিদ্যমান। লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। এ বিবাহ প্রথার আরেক নাম ভ্রাতৃবিধবা বিবাহ। উদ্দীপকের ঘটনা-২-এ নীলা তার স্বামীর মৃত্যুর পর পরিবারের ইচ্ছায় মৃত স্বামীর ভাইকে বিয়ে করে। অর্থাৎ নীলা লেভিরেট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিবাহ বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত বিধবা মহিলাটির স্বামীর মৃত্যুর পর প্রাপ্য সম্পত্তির পরিমাণ বেশি হলে বা তার ছোট কোনো সন্তান থাকলে এ ধরনের বিবাহ সংঘটিত হয়। ফলে উক্ত সন্তানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। আবার স্বামীর মৃত্যুর পর দুটি পরিবারের আত্মীয়তার বন্ধন যাতে নষ্ট না হয় সেজন্যও লেভিরেট বিবাহের আয়োজন করা হয়ে থাকে। তবে মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন-পালন ও যত্নের বিষয় বিবেচনা করেই সাধারণত এ ধরনের বিবাহকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কোনো মহিলার স্বামী মারা গেলে সে মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। এক্ষেত্রে লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের মাধ্যমে বিধবা মহিলার সামাজিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বিধবা নারী ও পিতৃহীন সন্তানদের দিক থেকে লেভিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহের সামাজিক গুরুত্ব অপরিসীম ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-২ কোন ধরনের বিবাহ? বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর