উদ্দীপকে রাইমা ও বাবুলের পরিবার বসবাসের ভিত্তিতে কী ধরনের? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে রাইমা ও বাবুলের পরিবারটিকে বসবাসের ভিত্তিতে মাতৃবাস পরিবার বলে । সাধারণত বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর বাসগৃহে বসবাস করে তবে সেই পরিবারকে মাতৃবাস পরিবার বলে। এরূপ পরিবারের বৈশিষ্ট্য হলো, পাত্র স্বীয় পৈত্রিক বাসস্থান বা পরিবার ছেড়ে পাত্রীর পরিবারভুক্ত হয়। এ ব্যবস্থায় পরিবারের মেয়েরা উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেয়ে থাকে। বাংলাদেশের গারো ও খাসিয়া উপজাতির মধ্যে এ ধরনের বিবাহ প্রচলিত রয়েছে। বাংলাদেশের সমাজে পিতৃবাস রীতিঅনুসৃত হলেও কখনো কখনো বিশেষ অবস্থার প্রেক্ষাপটে মাতৃবাস রীতি পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রাইমা ও বাবুল নবদম্পতি বিয়ের পর রাইমার মায়ের বাড়িতে চলে আসে। তাদের সমাজে এটাই রীতি । রাইমার মা তার বাবার সম্পত্তি পেয়েছে, যা রাইমাও পাবে। এসব বৈশিষ্ট্য মাতৃবাস রীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, রাইমা ও বাবুলের পরিবারটিকে বসবাসের ভিত্তিতে মাতৃবাস পরিবার বলা যায় ৷
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাইমা ও বাবুলের পরিবার বসবাসের ভিত্তিতে কী ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর