সুপন ও তৃষার পরিবারের অবস্থা পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই নির্দেশ করছে? বিশ্লেষণ কর।
উত্তর: সুপন ও তৃষার পরিবারটি হলো নয়াবাস পরিবার। নয়াবাস পরিবার পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই নিদর্শে করছে। বিবাহের পর নবদম্পতি যদি নতুন কোনো আবাসস্থলে (স্ত্রীর বাবার বাড়ি কিংবা স্বামীর বাবার বাড়িতে নয়) বসবাস করে তাকে নয়াবাস পরিবার বলে। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। এছাড়া আমাদের নগর সমাজেও এ ধরনের রীতি অনুসরণ করতে দেখা যায় ৷ নয়াবাস পরিবার হলো আধুনিক যুগের পরিবার। বর্তমান সমাজব্যবস্থায় নবদম্পতি তাদের পেশা, এবং উন্নত জীবনযাপন এবং সন্তানদের ভাল প্রতিষ্ঠানে পড়ালেখা করার জন্য নতুন কোনো স্থানে গিয়ে বসবাস করে । এছাড়া বিনোদন, আধুনিক চিকিৎসা, প্রযুক্তিগত সুবিধা ইত্যাদির কারণে দিন দিন নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখা যায়, সুপন ও তৃষা বিয়ের পরপরই শহরে নিজেদের ফ্ল্যাটে ওঠে সংসার শুরু করে। যা উপরে আলোচিত নয়াবাস পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। নয়াবাস পরিবার আধুনিক সমাজে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা। পেশাগত কারণ এবং উন্নত জীবনযাপনের জন্য বর্তমান সমাজে নয়াবাস পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যয় যে, নয়াবাস পরিবার ব্যবস্থা পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই নির্দেশ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সুপন ও তৃষার পরিবারের অবস্থা পরিবারের কার্যাবলির পরিবর্তনশীলতাকেই ন…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর