উদ্দীপকে উল্লিখিত বিবাহ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরনটি হলো সরোরেট বিবাহ । কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়। আমাদের সমাজেও এর উদাহরণ পাওয়া যায়। বৈবাহিক সম্পর্ককে স্থায়ী করতে অথবা অল্প বয়সী শিশু সন্তানের লালন-পালনের সুবিধার্থে অনেকে এই পথ বেছে নেন। প্রথটি যেন সরোলাল পলিজিনির অবশেষের কথা মনে করিয়ে দেয়। কেননা ব্যক্তিটি স্ত্রীর বোনকে বিবাহের সুযোগ পাচ্ছে। অর্থাৎ সরোরেট পদটি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি বোঝাতে ব্যবহৃত হয়। এ বিবাহ অবশ্যই দ্বিতীয়বারের মতো বিবাহ । উদ্দীপকে সানজিদের মা সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার বাবা তার ছোট খালা তুলিকে বিয়ে করেন। উক্ত বিবাহ রীতি সরোরেট বিবাহ নির্দেশ করে যা উপর্যুক্ত আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিবাহ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর