ঘটনা-১ কোন ধরনের বিবাহকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ প্যারালাল বা সমান্তরাল কাজিন বিবাহকে ইঙ্গিত করে।প্যারালাল বা সমান্তরাল কাজিন বিবাহ বলতে চাচাতো ভাইবোন বা খালাতো ভাইবোনের সাথে বিবাহকে বোঝায়। একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানেরা পরস্পর প্যারালাল কাজিন। যেমন- দুই ভাইয়ের সন্তান-সন্ততিরা পরস্পর চাচাতো ভাই বোন আবার দুইই বোনের সন্তান-'সন্ততিরা পরস্পর খালাতো ভাইবোন, চাচাতো ভাইবোনের মধ্যে অথবা খালাতো ভাইবোনের মধ্যে বিবাহকে বলা হয় প্যারালাল কাজিন বিবাহ। উদ্দীপকের সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে যা বিয়ের ধরন অনুযায়ী প্যারালাল কাজিন বিবাহ। 'মধ্যপ্রাচ্যের কতিপয় সমাজ এবং বাংলাদেশের মুসলিম সমাজসহ পৃথিবীর অনেক সমাজেই প্যারালাল কাজিন বিবাহ লক্ষ করা যায়। একে চাচাতো ও খালাতো ভাইবোন বিবাহও বলা হয়। জৈবিক প্রয়োজনের বাইরেও এ বিবাহের অনেক ধরনের সামাজিক উদ্দেশ্য থাকে। সাধারণত এ ধরনের বিবাহের সামাজিক উদ্দেশ্য হলো পারিবারিক ও উত্তরাধিকারে সম্পত্তি নিজস্ব পরিবারের মধ্যে বজায় রাখা। আর এ ঘটনাকে উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায় যে, এটি প্যারালাল বা সমান্তরাল কাজিন বিবাহকেই ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ কোন ধরনের বিবাহকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর